দর্শকহীনের আক্ষেপেই ঘরের মাঠে আজ প্রিয়িমার লিগ ট্রফি হাতে পাচ্ছে লিভারপুল
দর্শকহীনের আক্ষেপেই ঘরের মাঠে আজ প্রিয়িমার লিগ ট্রফি হাতে পাচ্ছে লিভারপুল
অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে স্বপ্ন পূরণ করেছে লিভারপুল। মহম্মদ সালাহ- সাদিও মানেদের হাত ধরে ৩০ বছরের শিরোপা খরা ঘুছিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে রেডসরা। আজ সেই স্বপ্নপূরণের পর ট্রফি হাতে পাওয়ার বিশেষ মুহূর্তের অপেক্ষায় প্রহর গুনছে দল, গ্রহর গুনছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি লিভারপুল সমর্থকরা।

ঘরের মাঠে আজ লিভারপুলের শেষ ম্যাচ
আজ ট্রফি হাতে পাচ্ছে লিভারপুল। ৩০ বছর পরে প্রিমিয়ার লিগ জিতে দীর্ঘ তিন দশকের খরা কাটিয়েছে লিভারপুল। করোনা আবহের মাঝে ফ্যানেদের ট্রফি দিতে পেরে খুশি ফুটবলাররা। কোচ য়ুর্গেইন ক্লপের দল আজ ঘরের মাঠে শেষ ম্যাচে চেলসির মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচ দিয়ে দ্য রেডসরা এবার লিগ শেষ করবে। আজ ম্যাচ শেষ হলেই লিভারপুলের হাতে ট্রফি উঠতে চলেছে। প্রায় চার সপ্তাহে আগে অবশ্য লিগ তালিকায় শীর্ষ থেকে লিভারপুল চ্যাম্পিয়ন হয়।

মুহূর্তটা অনেকটা ক্রিসমাসের মতো
আজদের ট্রফি হাতে পাওয়ার আগের মুহূর্তকে অনেকটা ক্রিসমাসের মতো তুলনা করেছেন ক্লপ। কোচের কথায়, 'আমার কাছে মুহূ্র্তটা অনেকটা ক্রিসমাসের মতো। এর আগে আমি কখনও প্রিমিয়ার লিগ ট্রফি হাতে তুলিনি। দলের সমস্ত ফুটবলারও অধীর আগ্রহে ট্রফি ছুঁয়ে দেওয়ার অপেক্ষা করছে।'

সমর্থকদের কাছে অনুরোধ
প্রসঙ্গত এর আগে লিগ জয়ের উৎসবে ফ্যানেদের মধ্যে বিশৃ্ঙ্খলতা দেখা গিয়েছে। করোনা রুখতে স্বাস্থ্যবিধি ভুলে রাস্তায় নেমে ফ্যানেরা বাজি ফাটিয়ে সেলিব্রেশন করেছেন। সেই ছবি প্রকাশের পর লিভারপুলের হোম ম্যাচ কেড়ে নেওয়া হবে বলেও আলোচনা শুরু হয়েছিল। সেই কারণে আজ দল ট্রফি হাতে পেলে সমর্থকরা যাতে জয়ের উৎসব পালন করতে গিয়ে করোনাবিধি না ভোলেন সেই নিয়ে ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

দর্শকহীনের আক্ষেপ
শেষবার ১৯৮৯-৯০ সালে ব্রিটিশ ফুটবল ক্লাব লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছিল। যেবার ফ্যানেদের সঙ্গে ইপিএল জয়ের মুহূর্তে ভাগ করে নিতে পারলেও করোনা উদ্বেগে আজ ফাঁকা গ্যালারির সামনে লিভারপুলের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। ফুটবলাররাও ফ্যানেদের সঙ্গে আজদের ট্রফি জয়ের মুহূর্তে ভাগ করে নিতে পারবেন না। এমনকী ক্লাবেও ট্রফি জেতা নিয়ে জমায়েত করে কোনও রকম সেলিব্রেশন হচ্ছে না।












Click it and Unblock the Notifications