প্রিমিয়ার লিগে অপরাজিত লিভারপুল, নতুন বছরে হারাল শেফিল্ড ইউনাইটেড-কে


 প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শেফিল্ড ইউনাইটেড-কে হারিয়ে এক অনন্য নজির গড়ল লিভারপুল। একই সঙ্গে লিগ জয়ের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল ইয়ুর্গেন ক্লপের দল।

প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শেফিল্ড ইউনাইটেড-কে হারিয়ে এক অনন্য নজির গড়ল লিভারপুল। একই সঙ্গে লিগ জয়ের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল ইয়ুর্গেন ক্লপের দল।

নায়ক শালাহ ও মানে

নায়ক শালাহ ও মানে

প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ ২-০ গোলের ব্যবধানে জিতেছে লিভারপুল। ঘরের মাঠে ম্যাচের চার ও ৬৪ মিনিটে লিভারপুলের হয়ে গোল দেন যথাক্রমে মহম্মদ শালাহ ও সাদিও মানে।

অপ্রতিরোধ্য লিভারপুল

অপ্রতিরোধ্য লিভারপুল

শেফিল্ড ইউনাইটেড-কে হারিয়ে প্রিমিয়ার লিগে কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে লিভারপুল। ২০ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে ইয়ুর্গেন ক্লপের দল। এক ম্যাচ বেশি খেলেও তালিকার দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির সঙ্গে লিভারপুলের পয়েন্টের পার্থক্য ১৩। ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।

চলতি লিগে ১৯

চলতি লিগে ১৯

চলতি প্রিমিয়ার লিগে ২০টি ম্যাচ খেলেছে লিভারপুল। তার মধ্যে ১৯টি ম্যাচে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। একটি ম্যাচ ড্র করেছে লিভারপুল। এ বছর প্রিমিয়ার লিগ জিতলে ৩০ বছরের খরা দূর হবে তাদের। ১৯৯০ সালে শেষবার প্রিমিয়ার লিগ জিতেছিল লিভারপুল।

নতুন রেকর্ড

নতুন রেকর্ড

২০১৯ সালের ৩ জানুয়ারি প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরেছিল লিভারপুল। তারপর থেকে এক ক্যালেন্ডার বছরে লাল জার্সির ফুটবলাররা ব্রিটিশ লিগে মোট ৩৭টি ম্যাচে অপরাজিত থেকেছেন। যা প্রিমিয়ার লিগের ইতিহাসে রেকর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+