FA Cup:সাদিও মানের জোড়া গোলে সিটির বিরুদ্ধে দাপুটে জয় লিভারপুলের, ঐতিহ্যবাহী এফএ কাপ থেকে এক পা দূরে দ্য রেডস

FA Cup:সাদিও মানের জোড়া গোলে সিটির বিরুদ্ধে দাপুটে জয় লিভারপুলের, ঐতিহ্যবাহী এফএ কাপ থেকে এক পা দূরে দ্য রেডস

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে এফএ কাপের প্রথম সেমিফাইনালে দুরন্ত জয় ছিলিয়ে নিল লিভারপুল। পেপ গুয়ার্ডিওলার দলকে য়ুর্গেন ক্লপের ছাত্ররা পরাজিত করল ৩-২ গোলে। লিভারপুলের হয়ে জোড়া গোল করেন সাদিও মানে এবং একটি গোল করেন ইব্রাহিম কোনাতে।

FA Cup:সাদিও মানের জোড়া গোলে সিটির বিরুদ্ধে দাপুটে জয় লিভারপুলের, ঐতিহ্যবাহী এফএ কাপ থেকে এক পা দূরে দ্য রেডস

উইম্বলে স্টেডিয়ামে এ দিন শুরুতেই লিভারপুলকে এগিয়ে দেন ইব্রাহিম কোনাতে। অ্যান্ড্রু রবার্টসনের অ্যাসিস্ট ধরে ম্যান সিটির জালে ম্যাচে ৯ মিনিটের মাথায় বল জড়ান ইব্রাহিম। দশ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে আবারও বল জড়ায় লিভারপুল। ম্যাচের ১৭ মিনিটে সাদিও মানের গোলে ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় লাল জার্সিধারীরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও একটি গোল হজম করে পেপ গুয়ার্ডিওলার ছেলেরা। এই গোলের কারিগরও সাদিও মানে। থিয়াগো আলকান্তারার পাস ধরে প্রথমার্ধের বাঁশি বাজার কিছু সেকেন্ড আগে লিভারপুলের পক্ষে খেলার ফল ৩-০ করেন সেনেগালের ফরওয়ার্ড সাদিও মানে।

প্রথমার্ধেই প্রতিপক্ষ থেকে তিন গোল দেওয়ায় অতিরিক্ত আত্মবিশ্বাস গ্রাস করেছিল লিভারপুলকে। ম্যানচেস্টার সিটির মতো দলের বিরুদ্ধে অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে তা হয়তো ভুলে গিয়েছিলেন জন স্টোনস ওলেক্সজান্ডার জিনচেঙ্কোরা। ফলে মাশুলও গুনতে হয় নীল জার্সিধারীদের। দ্বিতীয়ার্ধে অল আউট অ্যাটাক শুরু করে ম্যান সিটি। যার ফল স্বরূপ ৪৭ মিনিটে গ্যাব্রিয়াল জেসুসের পাস থেকে জ্যাক গ্রেলিসের গোলে ম্যাচে প্রতিপক্ষ করে একটি গোল ফিরিয়ে দেয় ম্যানচেস্টার সিটি। তবে, প্রথম গোলের পর কিছুতেই আর লিভারপুলের ডিফেন্সে ভাঙন ধরাতে পারেনি ম্যান সিটি। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ম্যান সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন বার্নাডো সিলভা। দুই গোল শোধ করলেও ম্যাচে তখনও ৩-২ গোলে এগিয়ে লিভারপুল। ততক্ষনে ললাট লিখন হয়ে গিয়েছিল এই সেমিফাইনালের।

FA Cup:সাদিও মানের জোড়া গোলে সিটির বিরুদ্ধে দাপুটে জয় লিভারপুলের, ঐতিহ্যবাহী এফএ কাপ থেকে এক পা দূরে দ্য রেডস

এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি এবং ক্রিস্টাল প্যালেস। এই দুই দলের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হবে লিভারপুল। বলের নিয়ন্ত্রণ দখলে রাখার ক্ষেত্রে দুই দলই প্রায় সমানে সমানে ছিল। লিভারপুলের দখলে ছিল ৫১ শতাংশ, ম্য়ান সিটির দখলে ছিল ৪৯ শতাংশ। দু'টি দলই এই ম্যাচ দু'টি করে গোল করার সোনার সুযোগ ছাতছাড়া করে। তবে, এই ম্যাচে অধিক এবং নির্ভুল পাস বেশি খেলেছে ম্যানচেস্টার সিটি। কয়েক দিন আগেই প্রিমিয়ার লিগের ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচটি ড্র হয়েছিল। এই মুহূর্তে প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+