চেলসিকে টাইব্রেকারে হারিয়ে সুপার কাপ জিতল লিভারপুল

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে সুপার কাপ জিতল লিভারপুল

সাডিও মানের নায়োকচিত পারফরম্যান্স ও টাইব্রেকারে চেলসিকে হারিয়ে সুপার কাপ জিতল লিভারপুল। চতুর্থবারের জন্য এই খেতাব হাতে তুলল ইয়ুর্গান ক্লপের দল।

তুরস্কের ভোডাফোন অ্যারেনায় অনুষ্ঠিত হয় এ বছরের সুপার কাপের ফাইনাল। দুই দলের আক্রমণ-প্রতি আক্রমণে প্রথম থেকেই জমে ওঠে খেলা। ৩৬ মিনিটে ফ্রান্সের তারকা অলিভিয়ের জিরুডের গোলে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকে লিভারপুল।

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে সুপার কাপ জিতল লিভারপুল

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইয়ুর্গান ক্লপের দল। হাতেনাতে তার ফলও পেয়ে যায় ব্রিটিশ ক্লাব। ৪৮ মিনিটে সাডিও মানের দুর্দান্ত গোলে খেলায় সমতা ফেরায় লিভারপুল। এক্সট্রা টাইমের পাঁচ মিনিটের মাথায় আবার গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মানে। ১০১ মিনিটে চেলসির হয়ে গোল শোধ দেন জর্জিনহো। ২-২ ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পাঁচটি পেনাল্টি শুট-আউটের একটিও মিস করেনি লিভারপুল। গোল করেন মহম্মদ শালাহ, ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড, ডিভোক ওরিগি, ফ্যাবিয়ানো ও রবার্টো ফিরমিনো। চেলসির হয়ে গোল করেন এমারসম পালমেইরি, মাসন মাউন্ট, রোস বার্কলে ও জর্জিনহো। শট মিস করেন লিভারপুলের টামি আব্রাহাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+