পোল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে নক আউটে যাওয়ার আশা উজ্জ্বল করল কলম্বিয়া

প্রথম ম্যাচেই জাপানের কাছে হেরে বিশ্বকাপে প্রবল চাপে পড়ে গিয়েছে কলম্বিয়া। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পোলান্ডের বিরুদ্ধে নামছে তারা। গ্রুপের দুই সেরা টিমই প্রথম ম্যাচ হেরে বিপাকে।

প্রথম ম্যাচেই জাপানের কাছে হেরে বিশ্বকাপে প্রবল চাপে পড়ে গিয়েছে কলম্বিয়া। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পোলান্ডের বিরুদ্ধে নামছে তারা। গ্রুপের দুই সেরা টিমই প্রথম ম্যাচ হেরে বিপাকে। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিয়ে নিজেদেরকে সেফ জোনে রাখতে চাইছেন হামেস রডরিগেজ-লিউয়ানডস্কি উভয়েই। আর যে দল হারবে এই ম্যাচে, সেই দলই ছিটকে যাবে গ্রুপ থেকে। ফলে এদিনের ম্যাচের ফয়সালা হলে এক জায়েন্টের বিদায় নিশ্চিত হচ্ছেই। উল্লেখ্য প্রথম ম্যাচে জিতে এই গ্রুপ থেকে জাপান ও সেনেগাল পা বাড়িয়ে রেখেছে নক আউট পর্বের দিকে।

Live : পোল্যান্ড-কলম্বিয়া দুই টিমেরই লক্ষ্য ৩ পয়েন্ট

1
958067

দেখুন পোল্যান্ড বনাম কলম্বিয়া ম্যাচের লাইভ আপডেট

Jun 25, 2018, 1:29 am IST

দেখে নিন এইচ গ্রুপের বর্তমান অবস্থান। দুটি করে ম্যাচ খেলার পর কে কোন জায়গায়।
Jun 25, 2018, 1:26 am IST

কলম্বিয়ার জয়ে বিদায় পোল্যান্ডের।
Jun 25, 2018, 1:25 am IST

খেলা শেয। কলম্বিয়া জয়ী ৩-০ গোলে।
Jun 25, 2018, 1:20 am IST

৫ মিনিট সংযোজিত সময়। এখনও খেলার ফল ৩-০ কলম্বিয়ার পক্ষে।
Jun 25, 2018, 1:20 am IST

৮৮ মিনিটে লিউয়েনডস্কির জোরালো ভলি কর্নারের বিনিময়ে বাঁচালেন অসপিনা।
Jun 25, 2018, 1:18 am IST

গোল করে উল্লাস কুয়াড্র্যাডোর।
Jun 25, 2018, 1:18 am IST

গোল করেই সমর্থকদের দিকে দৌড়। ফালকাও।
Jun 25, 2018, 1:08 am IST

দ্বিতীয় গোলের পর উল্লাস ফালকাওয়ের। ২০১৪-য় একটি ম্যাচও খেলতে পারেননি ফালকাও। এবার খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলকে গোল করে জয়ের সরণিতে নিয়ে এলেন তিনি।
Jun 25, 2018, 1:06 am IST

কুয়াড্র্যাডোর গোল। ৩-০ গোলে এগিয়ে গেল কলম্বিয়া।
Jun 25, 2018, 1:05 am IST

আবার গোল কলম্বিয়ার। ৩-০
Jun 25, 2018, 1:03 am IST

কলম্বিয়ার ২-০ পোল্যান্ড। খেলা চলছে। হামেশ-ফালকাওরা ২০ মিনিট এই অগ্রগমন ধরে রাখতে পারলেই বিদায়ঘণ্টা বেজে যাবে লিউয়েনডস্কির পোল্যান্ডের।
Jun 25, 2018, 1:01 am IST

৭০ মিনিটে ফালকাওয়ের গোল।
Jun 25, 2018, 1:01 am IST

পোল্যান্ডকে খেলায় ফিরতে গেলে বাকি ২০ মিনিটের মধ্যে শোধ করতে হবে দু-গোল।
Jun 25, 2018, 12:59 am IST

২-০ গোলে এগিয়ে গেল কলম্বিয়া। প্রায় বিদায়ের মুখে পোল্যান্ড।
Jun 25, 2018, 12:59 am IST

কলম্বিয়ার দ্বিতীয় গোল।
Jun 25, 2018, 12:51 am IST

৬০ মিনিটে হলুদ কার্ড পোল্যান্ডের বেডনারেককে।
Jun 25, 2018, 12:49 am IST

প্রতি আক্রমণে লিউয়েনডস্কির কাছে সুবর্ন সুযোগ। গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ। গোলকিপারের গায়ে লেগে রক্ষা।
Jun 25, 2018, 12:47 am IST

আবার সুযোগ কলম্বিয়ার সামনে। হামেশের বাড়ানো বল ধরে গোলে রাখতে ব্যর্থ কলম্বিয়ার ফুটবলার। ডিফেন্ডারের গায়ে লেগে গোললাইন পার হল বল। কর্নার কলম্বিয়ার পক্ষে।
Jun 25, 2018, 12:44 am IST

৫২ মিনিটে ফালকাওয়ের কাছে সুবর্ন সুযোগ। হেলায় হারালেন তিনি। বারের অনেক উপর দিয়ে উড়িয়ে দিলেন বল।
Jun 25, 2018, 12:43 am IST

৪৯ মিনিটে লিউয়েনডস্কি হাউ চান্স পেয়েছিলেন। তা গোলে পরিণত করতে ব্যর্থ পোলিশ ফুটবলার।
Jun 25, 2018, 12:36 am IST

এই ম্যাচ হারতলেই বিদায়। পোল্যান্ডকে কলম্বিয়ার আক্রমণ রুখে পাল্টা আক্রমণ শানাতে হবে। ম্যাচে ফিরতে তাড়াতা়ড়ি গোল শোধ করতে হবে পোল্যান্ডকে।
Jun 25, 2018, 12:34 am IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু। কিক অফ করে খেলা শুরু করল কলম্বিয়া।
Jun 25, 2018, 12:26 am IST

একনজরে প্রথম ৪৫ মিনিটের পরিসংখ্যান।
Jun 25, 2018, 12:21 am IST

প্রথম ৪৫ মিনিট খেলা শেষ। পোল্য়ান্ড ০-১ কলম্বিয়া
Jun 25, 2018, 12:19 am IST

প্রথমার্ধ শেষ।
Jun 25, 2018, 12:14 am IST

মিনার সেই গোল। কলম্বিয়া ১-০।
Jun 25, 2018, 12:12 am IST

লাগাতার আক্রমণের ফসল তুলল কলম্বিয়া। ১-০ গোলে আগুয়ার লাতিন আমেরিকার টিম।
Jun 25, 2018, 12:12 am IST

রডরিগেজের পাস থেকে গোল করলেন ইয়েরি মিনা।
Jun 25, 2018, 12:11 am IST

৪০ মিনিটের মাথায় গোল করে এগিয়ে গেলেন হামেসরা। হামেসের ক্রস থেকে গোল।
Jun 25, 2018, 12:10 am IST

গোল। কলম্বিয়া এগিয়ে গেল ১-০ গোলে।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+