অন্তিম মুহূর্তে সালাহদের জালে বল জড়িয়ে সম্মানরক্ষার জয় সৌদির, করুণ সমাপ্তি মিশরের

নিছকই নিয়মরক্ষার ম্যাচ। তার কারণ আগেই এই গ্রুপ থেকে দুটি দল নক আউট পর্বে উঠে গিয়েছে। বিদায় নিয়েছে সৌদি আরব ও মিশর। তারা নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নামছে সম্মানরক্ষার তাগিদে।

বিশ্বকাপের এ গ্রুপ থেকে ইতিমধ্যেই রাশিয়া ও উরুগুয়ে নক আউট পর্বে উঠে গিয়েছে। বিদায় নিয়েছে সৌদি আরব ও মিশর। তারাই বুধবার মুখোমুখি হতে চলেছে ভলগোগ্র্যাড এরিনায়। গুরুত্বহীন ম্যাচকেও বিশেষ গুরুত্ব দিতে চাইছে দুই দেশই। এশিয়া ও আফ্রিকা মহাদেশের দুই দেশই চাইছে শেষ ম্যাচ জিতে রাশিয়া ছাড়তে। এবার বিশ্বকাপে আশাপূরণে ব্যর্থ মিশরের তারকা ফুটবলার মহম্মদ সালাহ। এই ম্যাচে তাঁর খেলা দেখার জন্যই তাকিয়ে বিশ্ব।

Live : মিশর বনাম সৌদি আরব

1
958027

প্রতি মুহূর্তেব আপডেট পেতে চোখ রাখুন এই পেজে

Jun 25, 2018, 9:29 pm IST

সৌদি আরব ২-১ মিশর
Jun 25, 2018, 9:27 pm IST

ম্যাচের অন্তিম মুহূর্তে গোল সৌদির। ২-১ এগিয়ে গেল এশিয়ার দেশ।
Jun 25, 2018, 9:23 pm IST

নির্ধারিত সময়ের খেলা শেষ। ৯০ মিনিটে ম্যাচের ফল ১-১। সংযোজিত চার মিনিটের খেলা চলছে।
Jun 25, 2018, 9:13 pm IST

ফুটবলারদের প্রাচীরে লেগে প্রতিহত।
Jun 25, 2018, 9:12 pm IST

সৌদি আরবের পক্ষে ফ্রি-কিক।
Jun 25, 2018, 9:10 pm IST

ফের কর্নার। খেলা চলছে সৌদি বক্সেই।
Jun 25, 2018, 9:09 pm IST

৭৫ মিনিটে সৌদির বক্সে হানা সালাহের। কর্নারের বিনিময়ে কোনওরকমে রক্ষা।
Jun 25, 2018, 9:06 pm IST

সমানে সমানে লড়াই চলছে। অবশ্যই সৌদির আক্রমণের ঝাঁঝ বেশি। প্রতি আক্রমণে কামড় দিচ্ছে মিশর। আর বাকি ২০ মিনিট।
Jun 25, 2018, 9:04 pm IST

কর্নার থেকেও সৌদির ফুটবলারের হেড ফিস্ট করে বের করে দিলেন গোলরক্ষক। অবধারিত পতন রোধ করলেন মিশরের শেষপ্রহরী।
Jun 25, 2018, 9:02 pm IST

৬৮ মিনিটে সৌদি স্ট্রাইকারের হেড দারুন সেভ করলেন মিশরের গোলরক্ষক। কর্নারের বিনিময়ে রক্ষা।
Jun 25, 2018, 8:56 pm IST

৬২ মিনিট। সালাহর সামনে সুযোগ। কিন্তু বলের কাছে পৌঁছতে ব্যর্থ মিশরের মহাতারকা। বল গোলকিপারের বিশ্বস্ত হাতে।
Jun 25, 2018, 8:54 pm IST

৬০ মিনিটে ফের সুযোগ সৌদির সামনে। কর্নারের বিনিময়ে পতন রোধ মিশর ডিফেন্ডারদের।
Jun 25, 2018, 8:47 pm IST

ম্যাচের ৫৩ মিনিটে সৌদির কাছে এগিয়ে যাওয়ার সুযোগ। বারের উপর দিয়ে উড়ে গেল বল।
Jun 25, 2018, 8:45 pm IST

ফের পেনাল্টির আবেদন সৌদির। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে সৌদির আবেদন নাকচ। কর্নারের নির্দেশ রেফারির।
Jun 25, 2018, 8:42 pm IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু।
Jun 25, 2018, 8:33 pm IST

পরিসংখ্যানে প্রথমার্ধ।
Jun 25, 2018, 8:24 pm IST

হাফ টাইমে ম্যাচের ফল ১-১
Jun 25, 2018, 8:23 pm IST

পেনাল্টিতে গোল শোধ সৌদির।
Jun 25, 2018, 8:22 pm IST

গোল করলেন সালমান। ম্যাচের ফল ১-১।
Jun 25, 2018, 8:20 pm IST

আবার পেনাল্টি সৌদির অনুকুলে।
Jun 25, 2018, 8:19 pm IST

বল পজেশনে অনেক এগিয়ে থেকেও সৌদি গোল দিতে ব্যর্থ।
Jun 25, 2018, 8:17 pm IST

পেনাল্টি মিস করেন সৌদি স্ট্রাইকার ফওহাদ। ফলে সৌদির গোল খরা মিটল না বিশ্বকাপে।
Jun 25, 2018, 8:14 pm IST

কর্নার থেকেও অবধারিত গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ সৌদি।
Jun 25, 2018, 8:13 pm IST

পেনাল্টি সেভ। গোল করতে ব্যর্থ সৌদি আরব।
Jun 25, 2018, 8:12 pm IST

পেনাল্টি পেল সৌদি আরব।
Jun 25, 2018, 8:10 pm IST

এবারে বিশ্বকাপে এখনও গোল পায়নি সৌদি আরব। তাই, গোল করতে মরিয়া সৌদি স্ট্রাইকাররা।
Jun 25, 2018, 8:08 pm IST

৩২ ও ৩৪ মিনিটে পরপর দুটি সহজ সুযোগ নষ্ট মিশরের। আক্রমণ-প্রতি আক্রমণে উপভোগ্য খেলা দুই দলেরই।
Jun 25, 2018, 8:07 pm IST

৩০ মিনিটে সাহারানির মিস। ফলে গোল শোধ করতে ব্যর্থ সৌদি আরব।
Jun 25, 2018, 7:59 pm IST

সালাহর সেই গোল।
Jun 25, 2018, 7:56 pm IST

ফের একা গোলকিপারকে পেয়ে গেলেন সালাহ। কিন্তু এবার গোল হল না। সালাহ-র চিপ পোস্টের বাইরে।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+