মিশরকে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে প্রথম দেশ রাশিয়া, সালাহকে রুখে ফের সহজ জয়

সৌদি আরবের বিরুদ্ধে ধামাকা দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল রাশিয়া। ঘরের মাঠে সৌদি আরবকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এবার রাশিয়ার সামনে মিশর।

সৌদি আরবের বিরুদ্ধে ধামাকা দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল রাশিয়া। ঘরের মাঠে সৌদি আরবকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এবার রাশিয়ার সামনে মিশর। মিশরের মহম্মদ সালাহই এখন প্রধান বাধা রাশিয়ার কাছে। রাশিয়া চাইছে এই ম্যাচ জিতে টিকিট পাকা করে নিতে। আর উরুগুয়ের কাছে হারের পর মিশরের লক্ষ্য ঘুরে দাঁড়ানো। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মিশর সালাহর সার্ভিসের অপেক্ষায় রয়েছে। এদিন দুই দল তাদের নিজ নিজ লক্ষ্যে প্রথমবার সম্মুখ সমরে অবতীর্ণ হচ্ছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হওয়ার পর যে কোনও আফ্রিকান দেশের বিরুদ্ধে বিশ্বকাপে অপরাজিত তারা।

সৌদির বিরুদ্ধে ধামাকার পর সালাহ-টেস্টের মুখে রাশিয়া

1
958024

Jun 20, 2018, 1:24 am IST

নক আউটে প্রথম দেশ রাশিয়া
Jun 20, 2018, 1:21 am IST

খেলা শেষ। রাশিয়া ৩-১ গোলে হারিয়ে দিল মিশরকে।
Jun 20, 2018, 1:04 am IST

সালাহর পেনাল্টি-গোলে রাশিয়া অগ্রগমন ৩-১ গোলে
Jun 20, 2018, 1:00 am IST

খেলার ফল রাশিয়ার পক্ষে ৩-১
Jun 20, 2018, 1:00 am IST

পেনাল্টিতে গোল সালাহের।
Jun 20, 2018, 12:59 am IST

পেনাল্টি মিশরের।
Jun 20, 2018, 12:51 am IST

৬২ মিনিটে জিউবার গোলে মিশর খাদের কিনারায়।
Jun 20, 2018, 12:49 am IST

৩-০। গোলের বন্যা বইয়ে দিল রাশিয়া।
Jun 20, 2018, 12:48 am IST

চেরিসেভের গোল।
Jun 20, 2018, 12:47 am IST

পরিকল্পিত আক্রমণ থেকে চেরিসেভের গোল।
Jun 20, 2018, 12:46 am IST

ফের গোল রাশিয়ার। ২-০ গোলে এগিয়ে গেল হোম টিম।
Jun 20, 2018, 12:44 am IST

৫৫ মিনিটে সহজ সুযোগ নষ্ট সালাহের
Jun 20, 2018, 12:44 am IST

মহার্ঘ গোল রাশিয়ার পক্ষে।
Jun 20, 2018, 12:38 am IST

রাশিয়া এগিয়ে গেল ১-০ গোলে
Jun 20, 2018, 12:37 am IST

বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই ঢোকালেন আহমেদ ফাতি।
Jun 20, 2018, 12:34 am IST

গোল। আত্মঘাতী গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ল মিশর।
Jun 20, 2018, 12:32 am IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু।
Jun 20, 2018, 12:25 am IST

দেখে নিন প্রথমার্ধের পরিসংখ্যান। কে এগিয়ে কোন পজিশনে।
Jun 20, 2018, 12:17 am IST

হাফ টাইম। ম্যাচের ফল ০-০
Jun 20, 2018, 12:12 am IST

৪১ মিনিটে সালাহর সামনে সুযোগ। হাফ চান্স কাজে লাগাতে ব্যর্থ। সালাহর শট গোলের বাইরে।
Jun 20, 2018, 12:05 am IST

৩৩ মিনিটে সালাহকে লক্ষ্য করে বল। গোলের সামনে পা ছোঁয়াতে ব্যর্থ সালাহ। কর্নারের বিনিময়ে রক্ষা।
Jun 20, 2018, 12:01 am IST

৩০ মিনিট পর্যন্ত রাশিয়া ০ মিশর ০। আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলছে।
Jun 19, 2018, 11:56 pm IST

সালাহকে ফাঁকা জমি দিচ্ছেন না রাশিয়ান ডিফেন্ডাররা। ফলে ম্যাচের ২৫ মিনিট পর্যন্ত কোনও মুভমেন্ট দেখাতে পারেননি লিভারপুল স্টার।
Jun 19, 2018, 11:47 pm IST

১৫ মিনিটে মিশরের প্রথম কর্নার। ছ-গজ বক্সের মধ্যে বল পেয়েও সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ মিশর।
Jun 19, 2018, 11:38 pm IST

৬ মিনিটে রাশিয়ার কর্নার থেকে হেড। সহজ বল মিশরের গোলরক্ষকের বিশ্বস্ত হাতে জমা পড়ল।
Jun 19, 2018, 11:36 pm IST

পরিচয় সেরে নিন দুই দলের ২২ ফুটবলারের সঙ্গে।
Jun 19, 2018, 11:34 pm IST

প্রথম মিনিটেই সুযোগ রাশিয়ার কাছে। ত্রেজেগুয়েটের বাড়ানো বলে পা ছোঁয়াতে ব্যর্থ চেরিসেভ।
Jun 19, 2018, 11:30 pm IST

নজরে মহম্মদ সালাহ। ম্যচ শুরু।
Jun 19, 2018, 11:13 pm IST

একনজরে রাশিয়া ও মিশরের টিম-ফর্মেশন। কে কোন পজিশনে খেলছেন, কোন ছকে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামছে দুই টিম, দেখে নিন।
Jun 19, 2018, 11:05 pm IST

দুই টিমই তৈরি। মহম্মদ সালাহকে থামাতে কী গেমপ্ল্যান নেয় রাশিয়া। তারই অপেক্ষা।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+