মেসির পেনাল্টি নষ্ট, আইসল্যান্ডের বরফে জমাট বাঁধল না আর্জেন্তিনার খেলা, ম্যাচ ড্র

গ্রুপ ডি-র প্রথম ম্যাচে বরফের দেশ আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে আর্জেন্তিনা। ইউরোয় সাড়া জাগানো ফুটবল খেলা আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সাবধানী আর্জেন্তিনা।

গ্রুপ ডি-র প্রথম ম্যাচে বরফের দেশ আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে আর্জেন্তিনা। ইউরোয় সাড়া জাগানো ফুটবল খেলা আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সাবধানী আর্জেন্তিনা। লক্ষ্য তো অবশ্যই তিন পয়েন্ট, সেইসঙ্গে স্টার পারফরমেন্সে সবাইকে ছাপিয়ে যাওয়াও চ্যালেঞ্জ মেসির। এই গ্রুপে অন্য দুই দল ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। অন্যান্য গ্রুপের তুলনায় আর্জেন্তিনার গ্রুপ অনেকটাই শক্তিশালী। এখানে যে কোনও দলই অঘটন ঘটাতে সিদ্ধহস্ত। তাই মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে এই ম্যাচ আর্জেন্তিনার কাছে যথেষ্ট চ্যালেঞ্জের। ১৯৯৪ থেকে টানা ছটি বিশ্বকাপে প্রথম ম্যাচে জিতেছে আর্জেন্তিনা। তৈরি আইলল্যান্ডও। ফুটবলে ক্রমশ উন্নতি করা বরফের দেশ এখন ক্রম পর্যায়ে ২০-তে। ফলে বরফের দেশ হলেও আগুন ঝরাতে পারে তারাও। আর্জেন্তিনার কাছে আতঙ্কের নাম হয়ে উঠতে পারে আইসল্যান্ডও।

আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে আর্জেন্তিনা

1
958041

দেখুন লাইভ আপডেট

Jun 16, 2018, 8:24 pm IST

খেলা শেষ। ম্যাচ ড্র।
Jun 16, 2018, 8:23 pm IST

শেষ মিনিটে ফ্রি-কিক পেল আর্জেন্টিনা।
Jun 16, 2018, 8:22 pm IST

মেসির দিন নয়, পেনাল্টি বক্সের মাথা থেকে মেসির শট বাইরে
Jun 16, 2018, 8:17 pm IST

পাভনের শট বাঁচালেন আইসল্যান্ড গোলরক্ষক।
Jun 16, 2018, 8:12 pm IST

মেসির পেনাল্টি সেভ। অনবদ্য দক্ষতায় বাঁচালেন গোলরক্ষক হালর্ডসন।
Jun 16, 2018, 8:08 pm IST

মেসির পেনাল্টি নষ্ট। আর্জেন্তিনার ভীতির কারণ।
Jun 16, 2018, 7:52 pm IST

পেনাল্টি নষ্ট মেসির
Jun 16, 2018, 7:34 pm IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু। কিক অফ করল আর্জেন্তিনা।
Jun 16, 2018, 7:34 pm IST

পরিসংখ্যানে প্রথমার্ধের খেলা
Jun 16, 2018, 7:18 pm IST

হাফ টাইমে ম্যাচের ফল ১-১
Jun 16, 2018, 7:02 pm IST

গোল শোধের পর আইসল্যান্ডের ফুটবলারদের উল্লাস।
Jun 16, 2018, 6:57 pm IST

আগুয়েরোর ছবির মতো গোল। কিন্তু অগ্রগমন ধরে রাখতে পারল না আর্জেন্টিনা।
Jun 16, 2018, 6:56 pm IST

আইসল্যান্ডের হয়ে গোল ফিনবোগাসনের।
Jun 16, 2018, 6:54 pm IST

২৩ মিনিটে গোল শোধ আইসল্যান্ডের।
Jun 16, 2018, 6:52 pm IST

আগুয়েরোর গোলে আগুয়ান আর্জেন্টিনা
Jun 16, 2018, 6:50 pm IST

গোল। ১৮ মিনিটে আগুয়েরোর গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা
Jun 16, 2018, 6:48 pm IST

১৬ মিনিটে মেসির শট অনবদ্য দক্ষতায় বাঁচালেন আইসল্যান্ডের গোলরক্ষক
Jun 16, 2018, 6:41 pm IST

ম্যাচের আট মিনিটে মেসির ফ্রি-কিকে ট্যাগলিয়াফিকোর হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট।
Jun 16, 2018, 6:37 pm IST

শুরু হল মেসিদের প্রথম ম্যাচ। দেখে নিন, কে কোন পজিশনে খেলছেন।
Jun 16, 2018, 6:10 pm IST

তৃতীয় বিশ্বকাপের লক্ষ্যে মেসি-ব্রিগেড। আর কিছুক্ষণ পরেই শুরু অভিযান।
Jun 16, 2018, 6:08 pm IST

সেই দৃশ্য! বিশ্বকাপের প্রথম গোল লিওনেল মেসির। ২০০৬-এ সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই লক্ষ্যভেদ।
Jun 16, 2018, 6:04 pm IST

মেসিরা নেমে পড়লেন টিম বাস থেকে। তৈরি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছনোর জন্য!দেখুন ভিডিও
Jun 16, 2018, 6:02 pm IST

দেখে নিন দুই দলের প্রথম একাদশে রয়েছেন কারা
Jun 16, 2018, 4:48 pm IST

ম্যাচ শুরুর আগে গা ঘামিয়ে নিচ্ছেন মেসি-দিবালারা। দেখুন ভিডিও
Jun 16, 2018, 3:12 pm IST

রাশিয়া বিশ্বকাপে কি মেসিদের আকাশে নতুন সূর্য উঠবে? কী ভাবছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা? চাপের মধ্যেও নিজেকে শান্ত রাখার চেষ্টার এমএলটেন।
Jun 16, 2018, 2:47 pm IST

স্বপ্ন চোখে বিশ্বকাপে নামছেন লিওনেল মেসি
Jun 16, 2018, 2:43 pm IST

বিশ্বকাপ অভিযান শুরু করছে আর্জেন্তিনা। ফুটবলপ্রেমীদের নজর মেসির দিকে। একদিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডো হ্যাটট্রিক করেছেন বিশ্বকাপ অভিযানের শুরুতেই। সেরার লড়াইয়ে টেক্কা দিয়ে মেসি আজ ফুটবল বিশ্বকে কী উপহার দেন অপেক্ষায় ক্রীড়ামোদীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+