LIVE: যুবভারতীতে অসম্ভবকে সম্ভব করে বেঙ্গালুরু বধ, আইএসএল ফাইনালে এটিকে

LIVE: যুবভারতীতে এটিকে বনাম বেঙ্গালুরু আইএসএল দ্বিতীয় সেমিফাইনাল

যুবভারতীতে আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা। ফুটবল মক্কায় নিজেদের হোমগ্রাউন্ডের বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে ম্যাচ এটিকের। সেই ম্যাচে ৩-১ গোলে বেঙ্গালুরুকে হারাল এটিকে। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে সুনীলদের হারিয়ে আইএসএল ফাইনালে এটিকে।

LIVE: যুবভারতীতে এটিকে বনাম বেঙ্গালুরু আইএসএল দ্বিতীয় সেমিফাইনাল

Mar 08, 2020, 9:28 pm IST

ফাইনালে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলবে এটিকে। ১৪ মার্চ আইএসএল ফাইনাল।
Mar 08, 2020, 9:26 pm IST

আইএসএল ফাইনালে এটিকে। রয় কৃষ্ণা ও উইলিয়ামসের পায়ের জাদুতে দুই লেগ মিলিয়ে বেঙ্গালুরুকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে গেল এটিকে।
Mar 08, 2020, 9:18 pm IST

সেভ! ফ্রি কিক থেকে বেঙ্গালুরু সুযোগ তৈরি করলেও শরীর ছুঁড়ে বল বাইরে ক্লিয়ার করলেন এটিকে গোলরক্ষক অরিন্দম
Mar 08, 2020, 9:09 pm IST

৭৯ মিনিটে গোল। ৩-১ গোলে এগিয়ে গেল এটিকে।প্রবীরের ক্রস থেকে হেডে গোল করলেন উইলিয়ামস। কোনভাবেই সেভ করতে পারলেন না গুরপ্রীত। দুই লেগ মিলিয়ে এটিকে এগিয়ে গেল ৩-২ ব্যবধানে।
Mar 08, 2020, 9:05 pm IST

গোলকিপারকে একা পেয়েও বেঙ্গালুরুর ফ্রেটার গোল পেলেন না। হাঁটু দিয়ে গোল আটকালেন অরিন্দম(৭৬মিনিট)
Mar 08, 2020, 9:04 pm IST

এটিকে গোলকিপারের দারুণ সেভ।
Mar 08, 2020, 8:59 pm IST

কারণ এদিন যুবভারতীতে বেঙ্গালুরু একটি গোল করেছে। অ্যাওয়ে গোলের সুবিধের জন্য এগিয়ে বেঙ্গালুরু। প্রথম লেগের ম্যাচে এটিকে কান্তিরাভায় কোনও গোল পায়নি।
Mar 08, 2020, 8:59 pm IST

অঙ্ক বলছে দুই লেগ মিলিয়ে দুই দলের স্কোরলাইন এখন ২-২। যদিও এগিয়ে বেঙ্গালুরু।
Mar 08, 2020, 8:58 pm IST

তবে এখনও কার্যত এগিয়ে বেঙ্গালুরু।
Mar 08, 2020, 8:52 pm IST

উইলিয়ামসের গোল। পোনাল্টি থেকে গোল করে দলকে ২-১ এগিয়ে দিলেন উইলিয়ামস
Mar 08, 2020, 8:51 pm IST

এটিকের সুযোগ। উইলিয়ামসকে ফাউল করলেন সুরেশ। পেনাল্টি পেল এটিকে।
Mar 08, 2020, 8:21 pm IST

ফাইনালে যেতে এটিকেকে গোল না হজম করে বেঙ্গালুরুর জালে ২ বার গোল জড়াতে হবে।
Mar 08, 2020, 8:20 pm IST

প্রথমার্ধ শেষ। প্রথম হাফে খেলা শেষে দ্বিতীয় লেগের স্কোরলাইন এখন ১-১।
Mar 08, 2020, 8:02 pm IST

ফাইনালে জেতে এটিকেকে আরও ২টি গোল করতে হবে। সেই সঙ্গে তেকাঠি অক্ষত রাখতে হবে।
Mar 08, 2020, 8:01 pm IST

গোল। ম্যাচে সমতায় ফিরল এটিকে। প্রবীরের মাপা পাস থেকে বাঁ-পা এগিয়ে দিয়ে গুরপ্রীতের মাথার উপর দিয়ে গোল করে গেলেন রয় কৃষ্ণা।
Mar 08, 2020, 7:59 pm IST

ফের শুরু হল খেলা। স্পোটিং স্পিরিট মেনে কৃষ্ণা ও গুরপ্রীত একে অন্যকে সৌজন্য দেখালেন।
Mar 08, 2020, 7:58 pm IST

২৮ মিনিটে গোল কিপার গুরপ্রীতের সঙ্গে ধাক্কায় চোট পেলেন কৃষ্ণা।
Mar 08, 2020, 7:57 pm IST

এই মরসুমে পাঁচ ম্যাচে এটিকে ৩টি করে গোল করেছে। এদিন সেই কাজটা করতে পারলেই ফাইনালে ওঠার হাতছানি।
Mar 08, 2020, 7:56 pm IST

অর্থাৎ দুই লেগ মিলিয়ে বেঙ্গালুরু ২-০ এগিয়ে
Mar 08, 2020, 7:56 pm IST

২৫ মিনিটের খেলা শেষে দ্বিতীয় লেগের ম্যাচে এটিকে ০, বেঙ্গালুরু ১।
Mar 08, 2020, 7:55 pm IST

শেষ পর্যন্ত বেঙ্গালুরুর গোলকিপার গুরপ্রীত বল ক্লিয়ার করেন।
Mar 08, 2020, 7:55 pm IST

উইলিয়ামস চেষ্টা করলেও গোল এল না। ২৪ মিনিটে রয় কৃষ্ণার মাপা পাস থেকে উইলিয়ামস শট নেন। সুযোগ তৈরি হলেও গোল এল না।
Mar 08, 2020, 7:44 pm IST

ম্যাচে চাপে এটিকে। ফাইনালের টিকিট পেতে গেলে দলকে বেঙ্গালুরুকে ৩ গোল দিতে হবে। সেই সঙ্গে নিজেদের তেকাঠি অক্ষত রাখতে হবে।
Mar 08, 2020, 7:37 pm IST

বেঙ্গালুরু হয়ে এই মরসুমে প্রথম গোল আশিকের। দুই ডিফেন্ডারকে পরাস্ত করে গোল করে গেলেন আশিক।
Mar 08, 2020, 7:36 pm IST

৫ মিনিটের মধ্যেই এটিকের গোল হজম। পিছিয়ে পড়ল এটিকে।
Mar 08, 2020, 7:34 pm IST

শুরু হয়ে গেল মহারণ।
Mar 08, 2020, 7:32 pm IST

এটিকে আইএসএল ১ ও আইএসএল ৩ জিতেছিল। এবার ষষ্ঠ আইএসএলে তাঁদের ফাইনালের টিকিট পায় কিনা, দেখার।
Mar 08, 2020, 7:25 pm IST

ড্র করলেই আজ ফাইনালে চলে যাবে বেঙ্গালুরু। অন্যদিক এটিকের কাছে মাস্ট উইন ম্যাচ। ২ গােলের ব্যবধানে ম্যাচ জিততে হবে।
Mar 08, 2020, 7:24 pm IST

এটিকের লাইন আপ, গোল করে আজ এটিকেকে ফাইনালে তুলতে পারবেন কি রয় কৃষ্ণা। প্রত্যাশায় এটিকে সমর্থককুল।
Mar 08, 2020, 7:21 pm IST

একনজরে সেমিফাইনালে দুই দলের লাইন আপ দেখে নিন
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+