কোন দল কোন বছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক

কোন দল কোন বছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক

এই প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে অংশ নিতে চলেছে এগারো দল। শেষ হাসি কারা হাসবে, সে তো সময় বলবে। তার আগে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত কোন বছর কোন দল খেতাব ঘরে তুলেছে। ট্রফি জয়ের সংখ্যায় এগিয়ে কোন শিবির, তাও জেনে নেওয়া যাক।

২০১৪ সালের আইএসএল

২০১৪ সালের আইএসএল

২০১৪ সালে প্রথমবার অনুষ্ঠিত হওয়া আইএসএলে টেনেটুনে ফাইনালে পৌঁছেছিল আটলেটিকো ডে কলকাতা। ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আন্টোনিও লোপেজ হাবাসের দল।

২০১৫ সালের আইএসএল

২০১৫ সালের আইএসএল

২০১৫ সালের আইএসএল ফাইনালে চেন্নাইয়ান এফসি-র মুখোমুখি হয়েছিল এফসি গোয়া। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ৩-২ গোলে ম্যাচ জিতেছিল অভিনেতা অভিষেক বচ্চনের দল।

২০১৬ সালের আইএসএল

২০১৬ সালের আইএসএল

২০১৬ সালের আইএসএলে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছিল আটলেটিকো ডে কলকাতা। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত ছিল। টাইব্রেকারে ম্যাচ জিতেছিল কলকাতা। স্পট কিকের ফল হয়েছিল ৪-৩।

২০১৭-১৮ মরসুমের আইএসএল

২০১৭-১৮ মরসুমের আইএসএল

২০১৭-১৮ মরসুমের আইএসএলের ফাইনালে চেন্নাইয়ান এফসি-র সঙ্গে বেঙ্গালুরু এফসি-র তুল্যমূল্য লড়াই হয়েছিল। ৩-২ গোলে ম্যাচ হারতে হয়েছিল সুনীল ছেত্রীদের। অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাইয়ান এফসি।

২০১৮-১৯ মরসুমের আইএসএল

২০১৮-১৯ মরসুমের আইএসএল

২০১৮-১৯ মরসুমের আইএসএলে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১-০ গোলে ম্যাচ ও ট্রফি জিতেছিলেন সুনীল ছেত্রীরা।

২০১৯-২০ মরসুমের আইএসএল

২০১৯-২০ মরসুমের আইএসএল

২০১৯-২০ মরসুমের আইএসএল জেতে এটিকে। ফাইনালে চেন্নাইয়ান এফসি-কে ৩-১ গোলে হারায় রয় কৃষ্ণারা।

হায়দরাবাদ এফসি

হায়দরাবাদ এফসি

২০২১-২২ সালে হায়দরাবাদ এফসি আইএসএল চ্যাম্পিয়ন হয়। ফাইনালে হারায় কেরালা ব্লাস্টার্সকে। প্রথমবার আইএসএল ট্রফি ঘরে তোলে তাঁরা।

এটিকে মোহনবাগান

এটিকে মোহনবাগান

বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হল এটিকে মোহনবাগান। টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে জেতে এটিকে মোহনবাগান। এর আগে আতলেতিকো কলকাতা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে।

{quiz_428}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+