Copa America 2024: সেরা ফুটবলার হলেন কে? কারা পেলেন গ্লোল্ডেন বুট, গ্লাভস? জানুন সম্পূর্ণ পুরস্কার তালিকা
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের তাজ ফের পেলেন মেসিরাই। ফাইনাল শেষ পুরস্কারের তালিকাতেও দাপট আর্জেন্টিনারই, দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে নিলেন আর্জেন্টাইন ফুটবলাররা। কে কোন পুরস্কার জিতলেই? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
২০২৪ সালের কোপা আমেরিকার সর্বোচ্চ গোল করার জন্য গোল্ডেন বুট জিতলেন আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ। মোট পাঁচটি গোল করেছেন তিনি। আর সবথেকে গুরুত্বপূর্ণ গোলটা করেছেন ফাইনালে। তাঁর গোলেই চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে তাঁর পা থেকে গোল এসেছে।

সেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন এমিলিয়ানো মার্টিনেজ । ২০২১ সাল থেকেই অবিশ্বাস্য ফর্মে আছেন তিনি। এবারের কোপা আমেরিকায় পাঁচটি ম্যাচে ক্লিনশিট রেখেছেন। শুধু তাই নয়, ফাইনালে গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। মার্টিনেজ আবারও প্রমাণ করলেন তিনিই এই সময়ের বিশ্বের সেরা গোলরক্ষক। ২০২২ সালে ফিফা বিশ্বকাপে সোনার গ্লাভস জিতেছিলেন।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেন কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। ৬ অ্যাসিস্ট করার পাশাপাশি ১ গোলও আছে তাঁর নামের পাশে। তবে পুরো টুর্নামেন্টে স্পিরিট মেনে খেলার জন্য কলম্বিয়াকে ফেয়ার প্লে পুরস্কার দেওয়া হয়েছে।
মার্টিনেজের গোলে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকার শিরোপা জিতলেন মেসিরা। ২৩ বছর পর ফাইনালে উঠেও শিরোপা জয়ের অপেক্ষার পালা ঘোচাতে পারল না কলম্বিয়া। এবার রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। পরিসংখ্যান অনুযায়ী, ১৬ বার কোপা জেতার পাশাপাশি ১৪ বার রানার্স-আপ হয়েছে।কোপা আমেরিকার ইতিহাসে কোনও দল এত সংখ্যক খেতাব জেতেনি। আর পরপর দু'বার চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা।
শুধু ব্যক্তিগত পুরস্কার নয়, একইসঙ্গে বিপুল পরিমাণে আর্থিক পুরস্কারও পেল আর্জেন্টিনা। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্তিনাকে দেওয়া হয়েছে ১৬ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৩৩ কোটি টাকার সমান। রানার আপ কলম্বিয়াকে দেওয়া হয়েছে ৭ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৫৯ কোটি টাকা। তৃতীয় স্থানে শেষ করা উরুগুয়ে পেয়েছে ৫ মিলিয়ন মার্কিন ডলার, যা ৪১ কোটি টাকার সমান।












Click it and Unblock the Notifications