Copa America 2024: মেসিই সর্বশ্রেষ্ঠ! কোপা জয়ের পর অধিনায়ককে বিরাট সার্টিফিকেট দিলেন আর্জেন্টিনা কোচ
তৃতীয় বড় আন্তর্জাতিক ট্রফি জিতলেন মেসি। কেরিয়ারের শুরু থেকেই মারাদোনার সঙ্গে তুলনা শুরু হয় মেসির। কিন্তু দেশের জার্সিতে দীর্ঘদিন সাফল্য না পাওয়ায় কটাক্ষ শুনতে হয়েছিল। কিন্ত তিন বছরে দেশকে তিনটি বড় ট্রফি জিতিয়ে একদিকে যেমন সমালোচনার জবাব দিয়েছেন তেমনই প্রশ্নটা জোরালো করেছেন আর্জেন্টিনার জার্সিতে সেরা? মারাদোনা না মেসি?
দ্বিতীয় কোপা আমেরিকা খেতাব জয়ের পরই মেসিকে যেমন বিরাট প্রশংসায় ভরালেন স্কালোনি , তেমনই শ্রেষ্ঠ কে সেই উত্তরটাও দিলেন অকপটে। স্কালোনি সাংবাদিকদের বলেন, "লিও ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। সে কখনই মাঠ ছাড়তে চায় না। তাঁর গোড়ালি ফুলে গেছে তবু সে খেলা চালিয়ে যেতে চায়। সে সব সময় অবদান রাখতে চায়। সে খেলতে চায় সমস্ত ব্যথা যন্ত্রণাকে উপেক্ষা করেই।'

স্কালোনি মেসি প্রসঙ্গে বলেন, "লিওর মধ্যে এমন কিছু আছে, যা সবার থাকা উচিত। সে ইতিহাসের সেরা এবং চোটের ঔই অবস্থা নিয়েও সে মাঠ ছেড়ে যেতে চাইছিল না। মাঠে থাকার জন্যই তার জন্ম হয়েছে। সে খেলা চালিয়ে যেতে চায় কারণ সে তার সতীর্থদের ছেড়ে যেতে চায় না। সে কোনও অবস্থায় থাকলেও মাঠ ও সতীর্থদের ছেড়ে যেতে চায় না।
মেসির সাফল্য অধরা ছিল বহু বছর ধরেই। শেষ তিন বছরের মধ্যে তৃতীয় বড় টুর্নামেন্ট জয়, এর আগে আর্জেন্টিনাকে ২০২১ কোপা আমেরিকা এবং ২০২২বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিল।
কিন্তু এটাই তার শেষ হতে পারে। মেসি সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অবসরের ইঙ্গিত দিয়েছেন, স্বীকার করেছেন যে তিনি কোপা আমেরিকায় তার শেষ লড়াইয়ে লড়াই করছেন।এটি ছিল মেসির কেরিয়ারের ৪৫তম ট্রফি, যা তাকে ব্রাজিলের দানি আলভেসকে পেছনে ফেলে সর্বকালের সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফুটবলার হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন। ক্লাব এবং দেশ মিলিয়ে এই সংখ্যায় পৌঁছালেন মেসি।
Copa America 2024: সেরা ফুটবলার হলেন কে? কারা পেলেন গ্লোল্ডেন বুট, গ্লাভস? জানুন সম্পূর্ণ পুরস্কার তালিকা
একটা সময় বার্সেলোনার হয়ে জিতেছিলেন সবকিছুই। তবে দেশের হয়ে কোনও ট্রফি জিততে পারছিলেন না। ২০২১ সালের পর বদলে গেছে সবকিছুই। তিন বছরের মাঝে বিশ্বকাপসহ টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জয়ের স্বাদ পেলেন মেসি।












Click it and Unblock the Notifications