Luis Suarez: দেশের হয়ে শেষ ম্যাচে জয় অধরা সুয়ারেজের, বন্ধুর জন্য বিদায়ী বার্তা পাঠালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুইস সুয়ারেজ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে প্যারুগুয়ের বিরুদ্ধে দেশের জার্সিতে শেষবার মাঠে নামলেন তারকা এই স্ট্রাইকার। একইসঙ্গে উরুগুয়ের ফুটবলে সুয়ারেজ অধ্যায়ের পরিসমাপ্তি হল। দেশ-কাল-সীমানার গণ্ডি পেরিয়ে বন্ধুর বিদায় বেলায় শুভেচ্ছা বার্তা দিলেন মেসি।

বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে উরুগুয়ে ও প্যারাগুয়ের ম্যাচ গোলশূন্য ড্র হয়। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটা আর জেতা হল না সুয়ারেজের। এই ম্যাচে অবশ্য দাপটের সঙ্গেই খেলেছে উরুগুয়ে। ৬৫ শতাংশ বলের দখলে রাখলেও প্রতিপক্ষের জালে একবারও বল জড়াতে পারেননি উরুগুয়ের ফুটবলাররা। পাশাপাশি জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচের ৮৫ মিনিটে হলুদ কার্ড দেখেন সুয়ারেজ।

Luis Suarez

শেষ আন্তর্জাতিক ম্যাচে সুয়ারেজের পরিবারও মাঠে এসেছিল। ম্যাচ শেষে পরিবারের সঙ্গে মাঠে আসেন সুয়ারেজ। তাঁকে ভীষণভাবেই আবেগতাড়িত লাগছিল। বিদায়ী ম্যাচের পর সুয়ারেজ বলেন, , "আগামিকাল থেকে আমি শুধুই একজন ভক্ত। যারা এরপর খেলতে আসবে, সবার জন্য শুভকামনা রইল।"

ইন্টার মায়ামি দলের সতীর্থ তথা বন্ধু সুয়ারেজের জন্য ভিডিও বার্তা পাঠান মেসি। সেটি স্টেডিয়ামের বড় পর্দা। দেখানো হয়। সুয়ারেজকে মেসি বলেন, এটা তোমার, তোমার পরিবারের, উরুগুয়ের এবং সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য তাৎপর্যপূর্ণ ও উল্লেখযোগ্য একটা দিন। তুমি জাতীয় দলকে এবং দেশকে যা দিয়েছ, তার গুরুত্ব অপরিসীম। আমি জানি এই সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন।'

একইসঙ্গে মেসি বলেন, দেশের জার্সিতে খেলাটা তোমার কাছে কতটা আবেগের সেটা আমি জানি। আমি আশা করব, তোমাকে যেভাবে সম্মান দেওয়া হচ্ছে তা তুমি উপভোগ করবে। আমি যা বললাম, তুমি তার চেয়েও বেশি যোগ্য। কারণ, শেষ ম্যাচ পর্যন্ত তুমি তোমার ১০০% উজার করে দিয়েছ। আজ যারা সেখানে উপস্থিত আছে, তুমি তাদের জন্য বিশাল এক উত্তরাধিকার রেখে যাচ্ছ।


২০০৭ সালে উরুগুয়ের জাতীয় দলে অভিষেক ঘটে সুয়ারেজের। উরুগুয়ের জার্সিতে ১৪৩ ম্যাচ খেলেছেন তিনি। দেশের হয়ে সর্বাধিক ৬৯টি গোল আছে উরুগুয়ের। দেশের ফুটবলের ইতিহাসের টপ স্কোরারও তিনি। সুয়ারেজের খেলা ম্যাচগুলির মধ্যে ৬৯ জয়, ৪২ ড্র এবং ৩২ ম্যাচে হেরেছে উরুগুয়ে। উরুগুয়ের জার্সি চারটি বিশ্বকা খেলা সুয়ারেজ ২০১১ সালে জেতেন কোপা আমেরিকার ট্রফি। হয়েছিলেন টুর্নামেন্টের খেলোয়াড়ও।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন সুয়ারেজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+