Lionel Messi: আবারও পিছিয়ে গেল মেসির প্রত্যাবর্তন, আর্জেন্টাইন তারকাকে ঘিরে আশঙ্কা ক্রমেই বাড়ছে
কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন মেসি। এরপর ইন্টার মিয়ামির হয়ে খেলতে দেখা যায়নি তাঁকে। কয়েকদিন আগে অনুশীলনে ফিরেছেন মেসি। ফলে আর্জেন্টাইন তারকাকে নিোয়ে আশা ক্রমেই বাড়ছিল তাঁর ভক্তদের মধ্যে। কিন্তু মেসির প্রত্যাবর্তন এখনই হচ্ছে না। আরও কিছুদিন অপেক্ষা করতে হবে মেসির খেলা দেখার জন্য।
শনিবার মেজর লিগ সকারে ইন্টার মায়ামির খেলা আছে চিকাগোর বিরুদ্ধে। এই ম্যাচেও মেসিভক্তদের জন্য কোনও সুখবর নেই। এই ম্যাচেও মাঠে নামা হচ্ছে না মেসির। যার অর্থ আরও দুই সপ্তাহ পিছিয়ে গেল মেসির প্রত্যাবর্তন। এরপর ইন্টার মায়ামির পরের ম্যাচ রয়েছে ১৪ সেপ্টেম্বর।

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে পায়ে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। এরপর থেকে এখনও ম্যাচ খেলতে দেখা যায়নি এলএমটেনকে। ৩৭ বছরের মেসি গত ১৪ জুলাই কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে গুরুতর চোট পান এল এম টেন। ফোলা গোড়ালি নিয়ে কোনও রকমে মাঠ ছাড়েন। হাঁটাচলা করতেও সমস্যা হচ্ছিল আর্জেন্তিনার অধিনায়ককে।
চোটের জন্য ইন্টার মায়ামির হয়ে অনেকগুলি ম্যাচেই খেলতে পারেননি মেসি। ফ্লোরিডার মিয়ামি গার্ডেনের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকার ফাইনালের সময় চোট পান মেসি।ভরা মরশুমেও মেসির সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে তাঁর ক্লাব ইন্টার মায়ামি।
মেসির চোট নিয়ে ইন্টার মায়ামি কোচ টাটা মার্টিনো বলেছেন, 'প্রায় দেড় মাস ধের মেসি চোটের সমস্যার মধ্যে রয়েছেন এবার তাঁর ফিট হয়ে উঠা খুব দরকার। মেসিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সমস্ত দিকগুলি খতিয়ে দেখতে হবে। সে ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছে, প্রাথমিকভাবে সে চিকিৎসক ও ফিজিওর সঙ্গে কাজ করেছে। এরপর সে আংশিকভাবে দলের সঙ্গে অনুশীলন করেছে। আমরা এখনও তার উন্নতি পর্যবেক্ষণ করছি।'
তথ্য অনুসারে, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে মেসি এখন পর্যন্ত চোটে পড়েছেন ছয়বার। তবে এবারের মতো লম্বা সময়ের জন্য তাঁকে মাঠের বাইরে থাকতে হয়নি। লিগামেন্টের চোটে সব মিলিয়ে মেসি মাঠের বাইরে আছেন ৪৬ দিন। আর্জেন্তিনার বিশ্বকাপ কোয়ালিফায়ারে চিলি এবং কলম্বিয়ার বিরুদ্ধে দলেও তাঁকে রাখা হয়নি।












Click it and Unblock the Notifications