Lionel Messi: ম্যাজিশিয়ান মেসি, এলএমটেনের সৌজন্যে 'নতুন ঘর' পাচ্ছে ইন্টার মায়ামি

মেসির আগমনে বদলে গিয়েছে ইন্টার মায়ামি ফুটবল দল। যে দল আগে অব‌নমন বাঁচানোর লড়াই করত, তাঁরাই এখন চ্যাম্পিয়ন ট্রফি ঘরের তুলছে। মেসি যেন মায়ামির কাছে ম্যাজিশিয়ান। তাঁর ছোঁয়ায় বদলে গিয়েছে ক্লাবটির চালচিত্র। আর্জেন্টাইন রাজপুত্রের সৌজন্যে আরও বড় বদ‌ল আসতে চলেছে ইন্টার মায়ামিতে।

মায়ামির হোম গ্রাউন্ড দ্য হেরন্সদের স্টেডিয়াম ড্রাইভ পিংক যেন একটু বেমানান মেসির জন্য। বার্সেলোনার ন্যু ক্যাম্প বা প্যারিসের পার্ক দে প্রিন্সেসের মত বড় স্টেডিয়াম নেই মায়ামির। এই স্টেডিয়ামে আসন সংখ্যা মাত্র ১৮ হাজার। খুব কম সংখ্যাক দর্শকই মেসি শো মাঠে বসে দেখতে পারেন। এমনকি স্টেডিয়ামে নেই আধুনিক পরিকাঠামো।

মেসি

যদিও মেসির ছোঁয়ায় এবার বদলে যেতে চলেছে ইন্টার মায়ামির স্টেডিয়াম। দলের জন্য নতুন এক ঠিকানা বেছে নিয়েছে ইন্টার মায়ামির মালিকপক্ষ। আগামী ২০২৫ সালেই নতুন স্টেডিয়ামে যাবে মায়ামি। যার নাম রাখা হয়েছে 'মায়ামি ফ্রিডম পার্ক।' ধারণা করা হচ্ছে, স্টেডিয়ামটিতে ২৫ হাজার দর্শকাসন থাকেব তেমনই হবে অত্যন্ত আধুনিক মানের।

ক্লাবের অন্যতম মালিক জর্জ মাসই বিষয়টি জানিয়েছে‌ন। ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার বলেন, ' 'ইন্টার মায়ামির সঙ্গে আমার পরিবার সত্যিকারের যুগান্তকারী কিছু তৈরির কাজে হাত দিয়েছে। চার বছরের মধ্যে আমরা পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের ফুটবলের ব্যাপারে ধারণা বদলে দিয়েছি। মায়ামি ফ্রিডম পার্কের নির্মাণের ক্ষেত্রে সেই একই লক্ষ্য আমাদের পথ দেখাচ্ছি।২০২৫ সালে মেসিকে এই মাঠেই দেখা যাবে।'

মেসি

ইতিমধ্যেই মেসি একটি ট্রফি জিতিয়েছেন এবার মেজর লিগেও দলকে সম্মাণ জনক জায়গায় নিয়ে যাওয়াই লক্ষ্য মেসির। ম্যাজিশিয়ানে ভরসা রাখছে মায়ামি।যোগ দেওয়ার আগে লিগ টেবিলে তার দল একদম তলানিতে ছিল। এই জায়গা থেকে লিগ জয় আর সম্ভব নয়। অক্টোবর মাসের শেষ অবধি মেসি নিজের দলকে কতটা উপরে তুলে নিয়ে যেতে পারেন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+