Lionel Messi: প্লে-অফ নিশ্চিত করল ইন্টার মায়ামি, মেসির মুখে হাসি ফোটালেন সুয়ারেজ
চোটের জন্য মেসি খেলেছেন না, কিন্তু সুয়ারেজ তো আছেন। বয়স বেড়েছে, গতি একটু স্লথ হয়েছে। কিন্তু বক্সের মধ্যে এখনও কতটা ভয়ঙ্কর তিনি, তার প্রমাণ আরও একবার দিলেন সুয়ারেজ। তাঁর জোড়া গোলের সৌজন্যে সিনসিনাটি এফসির বিরুদ্ধে ২-০ গোলে জিতল মেসিহীন ইন্টার মায়ামি। সেইসঙ্গে এমএলএসের প্লে-অফেও জায়গা করে নিল ইন্টার মায়ামি।
চোটের জন্য মেসি খেলতে না পারলেও জয় আটকালো না মিয়ামির। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ৬ মিনিটের মধ্যে জোড়া গোল করেন সুয়ারেজ। প্রথম গোলটি আসে ম্যাচ শুরুর প্রথম মিনিটেই। ইন্টার মায়ামির ইতিহাসে দ্রুততম গোল করলেন উরুগুয়ের ফরোয়ার্ড। বক্সের ভিতর বল পেয়ে দুরন্ত ফিনিশ করে দলকে এগিয়ে দেন সুয়ারেজ।

সুয়ারেজের ওই জোড়া গোলেই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে। পাশাপাশি মায়ামি উল্টো চাপে পড়ে যায় ম্যাচের ৪২ মিনিটে টমাস আভিলেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। ম্যাচের বাকি সময় দলটিকে ১০ জন নিয়েই খেলতে হয়েছে। ফলে ২-০ গোলে জিতেই মাঠ ছাড়ল মায়ামি।
এই জয়ের ৮ ম্যাচ আগেই প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬।ইন্টার মায়ামির হয়ে তাদের তারকা ফুটবলার লিওনেল মেসি শেষ মাঠে নেমেছিলেন জুনের ২ তারিখ। এরপর পেরিয়ে গেছে দুই মাস, এর মধ্যে লিওনেল মেসি কোপা আমেরিকা জিতেছেন ।
কোপা আমেরিকা ফাইনালের পর থেকে আর মাঠে নামেননি আর্জেন্তাইন তারকা লিওনেল মেসি। তাঁর চোট থাকায় দীর্ঘ এক মাসেরও বেশি সময় তিনি রয়েছেন মাঠের বাইরেই। প্লে অফের আগেই তিনি অনুশীলনে ফিরতে পারেন, যদিও সেই ম্যাচে তিনি খেলবেন কিনা সেটা এখনই স্থির নয়।
Luis Suárez scores AGAIN! 🔥
— Major League Soccer (@MLS) August 24, 2024
He's got a brace inside 6 minutes. 🤯 pic.twitter.com/eilh8Pm8dr
ইন্টার মায়ামির প্রধান কোচ টাটা মার্টিনো আগেই জানিয়েছেন যে দলের তারকা ফুটবলার লিওনেল মেসি শীঘ্রই প্রশিক্ষণের জন্য দলে যোগ দেবেন এবং মেজর লিগ সকার (এমএলএস) নিয়মিত মরশুম শেষ হওয়ার আগেই মাঠেও নামবেন। তবে কবে মেসি দলের সঙ্গে যোগ দেবেন সেই বিষয়ে ইন্টার মায়ামি কোচ নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।












Click it and Unblock the Notifications