রোনাল্ডোকে সাবধান করে দিলেন মেসি
রোনাল্ডোকে সাবধান করে দিলেন মেসি
ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সাবধান করে দিলেন তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা জানিয়ে দিলেন পরিকল্পনা মাফিক নাও যেতে পারে রোনাল্ডোর ম্যান ইউ-র দ্বিতীয় ইনিংস এবং এর কারণ হিসেবে মেসি উল্লেখ করেছেন প্রিমিয়ার লিগের অনিশ্চিয়তা।

সারা বিশ্বের ফুটবল সার্কিটে ঝড় তুলে লিওনেল মেসিকে মাথা ঘোরানো অর্থে সই করিয়েছিল প্যারিস সাঁ জাঁ (পিএসজি)। হাইপ্রোফাইল দল নিয়ে পিএসজি'কে চ্যাম্পিয়ন্স লিগের প্রো-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া থেকে রক্ষা করতে পারেননি মেসি। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়েছিল পিএসজি'কে। প্রথম লেগের ম্যাচে তাঁর পেনাল্টি বাঁচিয়ে দিয়েছিলেন রিয়াল গোলরক্ষক থিবট কুর্তোয়া।
প্রথম মরসুমটা একেবারেই প্রত্যাশা মতো খেলতে পারেননি লিওনেল মেসি। ৩৪ ম্যাচে ১১ গোল করেছিলেন তিনি শেষ মরসুমে। এর পরের লিগ ১ ম্যাচে পিএসজি বনাম বর্ডিউক্স ম্যাচে মেসি-নেইমারের বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছিল প্যারিসের ফুটবলপ্রেমীরা। প্যারিসে মেসি এখনও পুরোপুরি সেটেল হয়ে উঠতে পারেননি তবে বার্সেলোনায় যোগ দেওয়ার কথা এখনও কিছু ভাবেননি মেসি।
উল্লেখ্য দীর্ঘ ১২ বছর পর ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফিরেছেন ওল্ড ট্র্যাফোর্ডে। শোনা যাচ্ছে পুরনো ক্লাবে ফেরার পর এক বছর কাটিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো দল ছাড়়তে চাইছেন, এমনকী ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রেড ডেভিলসদের প্রি-সিজন ক্যাম্পেও যোগ দেননি। সোলস্কজারকে স্যাক করার পর ম্যানচেস্টার ইউনাইটেডে বিশ্ব ফুটবলের অন্যতম নক্ষক্র ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রত্যাবর্তন প্রসঙ্গে তাঁর মতামত জানতে চাওয়া হলে লিওনেল মেসি বলেন, "বহু মহান ফুটবলারদের নিয়ে তৈরি শক্তিশালী দল ইউনাইটেড। ক্রিস্টিয়ানো ক্লাবটির সম্পর্কে ভাল মতোই জানতো এবং সেটা অন্য একটা পর্যায়ে ছিল। এখন ওকে অন্য রকম ভাবে মানিয়ে নিতে হচ্ছে।"












Click it and Unblock the Notifications