Lionel Messi: চোট কাটিয়ে কবে মাঠে ফিরছেন মেসি? বিরাট আপডেট দিলেন ইন্টার মায়ামি কোচ
কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে পায়ে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। এরপর থেকে এখনও ম্যাচ খেলতে দেখা যায়নি এলএমটেনকে। ভরা মরশুমেও মেসির সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে তাঁর ক্লাব ইন্টার মায়ামি। চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন মেসি? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন তাঁর ভক্তদের। মেসির প্রত্যাবর্তন নিয়ে বড় আপডেট দিলেন ইন্টার মায়ামি কোচ টাটা মার্টিনো।
ইন্টার মায়ামির প্রধান কোচ টাটা মার্টিনো নিশ্চিত করেছেন যে দলের তারকা ফুটবলার লিওনেল মেসি শীঘ্রই প্রশিক্ষণের জন্য দলে যোগ দেবেন এবং মেজর লিগ সকার (এমএলএস) নিয়মিত মরশুম শেষ হওয়ার আগেই মাঠেও নামবেন। তবে কবে মেসি দলের সঙ্গে যোগ দেবেন সেই বিষয়ে ইন্টার মায়ামি কোচ নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

ফ্লোরিডার মিয়ামি গার্ডেনের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকার ফাইনালের সময় চোট পান মেসি। টিভি ক্যামেরায় দেখা যায় তাঁর পায়ের পাতা ফুলে গিয়েছে। যন্ত্রনায় চোখে জল দেখা যায় মেসির। মার্টিনো অবশ্য মেসির দ্রুত প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী।
মার্টিনো কিন্ত সুখবরই দিচ্ছেন মেসি ভক্তদের। মার্টিনো বলেন, 'মেসি কবে প্রশিক্ষণ শিবিরে ফিরবেন সেই তারিখ এখনই বলে দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়, তবে এটুকু বলা যেতে পারে তাঁর মাঠে প্রত্যাবর্তন খুব বেশি দেরি নেই, মেসি দ্রুত ফিট হচ্ছেন।'
ইন্টার মায়ামি কোচ আরও বলেন, আঘাতের একটা অংশ আছে যেটার শারীরিক সম্পর্ক আছে, আর একটা অংশ আছে যেটা খুবই মানসিক। মেসিকে উভয়ভাবেই সেগুলি কাটিয়ে উঠতে হবে, এবং আমি মনে করি মেসি সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।"
মার্টিনো উল্লেখ করেছেন যে মেসি ধীরে ধীরে তাঁর চোট কাটিয়ে উঠছেন। এই বিষয়ে তাঁর বক্তব্য, 'বর্তমানে মেসি আরও ভাল বোধ করছেন। মেসি এখন তিন বা চার দিন ধরে মাঠে বল ছাড়াই অনুশীলন করছেন। আমরা নির্দিষ্ট সময়সীমা দিতে পারি না কারণ আমরা জানি না, এবং এটা অনুমান করা হবে কিন্তু এটা কাছাকাছি।"












Click it and Unblock the Notifications