লিগা ওয়ানে জয়ের সরণিতে ফিরল পিএসজি, গোল পেলেন মেসি, লা লিগায় পেড্রির গোলে দ্বিতীয় স্থানে বার্সেলোনা

লিগা ওয়ানে জয়ের সরণিতে ফিরল পিএসজি, গোল পেলেন মেসি, লা লিগায় পেড্রির গোলে দ্বিতীয় স্থানে বার্সেলোনা

ঘরোয়া লিগে জয় পেল প্যারিস সাঁ জাঁ। লরিয়েন্টকে ৫-১ গোলে পরাজিত করল লিওনেল মেসির দল। রবিবার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ১২ মিনিটে কিলিয়ান এমবাপের পাস থেকে গোল করে পিএসজি'কে এগিয়ে দেন নেইমার। ২৮ মিনিটে ইদ্রিসা গুয়েয়ার পাস থেকে ফলাফল ২-০ করেন এমবাপে।

লিগা ওয়ানে জয়ের সরণিতে ফিরল পিএসজি, গোল পেলেন মেসি, লা লিগায় পেড্রির গোলে দ্বিতীয় স্থানে বার্সেলোনা

তবে, দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল হজম করে টেরেম মোফি। দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিট লরিয়েন্ট চাপ বাড়ালেও তা ধরে রাখতে তারা পারেনি। ৬৭ মিনিটে হাকিমির পাস থেকে গোল করে পিএসজিকে ৩-১ গোলে এগিয়ে দেন এমবাপে। ৭৩ মিনিটে চতুর্থ গোলটি পিএসজি'র হয়ে করেন ফুটবল যুবরাজ লিওনেল মেসি। ৯০ মিনিটে নেইমারের গোলে পিএসজি শেষ পেরেকটি পুঁতে দেয় লরেন্টের কফিনে। এই গোলটির রূপকার সেই এমবাপে।

গোটা ম্যাচে দু'টি গোল করার পাশাপাশি তিনটি গোল করিয়েছেন এমবাপে। এ দিন হ্যাটট্রিকও করতে পারতেন ফ্রান্সের তরুণ স্ট্রাইকার যদি না তার একটি শোট গোল পেস্টে লেগে প্রতিহত না হত। এই ম্যাচে জয়ের ফলে ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগা ওয়ান চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা মার্সেইলি'র সঙ্গে পয়েন্টের ব্যবধান অনেকটা বাড়িয়ে নিল লিওনেল মেসির দল। লরিয়েন্ট ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট সংগ্রহের ফলে ৩০ ম্যাচে পিএসজির পয়েন্ট দাঁড়াল ৬৮। দ্বিতীয় স্থানে থাকা মার্সেলির পয়েন্ট সমসংখ্যক ম্যাচে ৫৬।

লিগা ওয়ানে জয়ের সরণিতে ফিরল পিএসজি, গোল পেলেন মেসি, লা লিগায় পেড্রির গোলে দ্বিতীয় স্থানে বার্সেলোনা

রবিবার লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং সেভিয়া। ঘরের মাঠে এই ম্যাচে সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল বার্সেলোনা। লিওনেল মেসির প্রাক্তন ক্লাবের হয়ে একমাত্র গোলচি করেন পেড্রি। ওসমানে ডেম্বেলের পাস থেকে গোলটি করে যান পেড্রি।

১-০ গোলে জিতলেও এই ম্যাচে আরও বেশি গোলের ব্যবধানে জেতা উচিৎ ছিল বার্সার। দু'টো বড় সুযোগ নষ্ট করে বার্সেলোনা। যার মধ্যে জেরার্ড পিকের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। বার্সা, অ্যাতলেটিকো মাদ্রিদ এবং সেভিয়া তিন দলের পয়েন্ট একই হলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।

তবে, শীর্ষ স্থান দখল করা কঠিন বার্সার জন্য। ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। কার্লো আনসেলোত্তির দল নিজেরা যদি পয়েন্ট নষ্ট না করে তা হলে লা লিগা এ বার ঢুকে সান্তিয়াগো বার্নাবিউতেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+