মাঠে পা দিয়েই রেকর্ড মেসির, পেরিয়ে গেলেন মারাদোনাকে, জেনে নিন কী নজির গড়লেন কিংবদন্তি

সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়ে ফেললেন মেসি। লুসেইল স্টেডিয়ামে খেলা শুরু হতেই এই রেকর্ড লেখা হয়ে যায় মেসির নাম। তিনি হয়ে গেলেন প্রথম আর্জেন্টিনীয় যিনি টানা পাঁচটি বিশ্বকাপ খেললেন।

রেকর্ড

রেকর্ড


এটাই তাঁর শেষ বিশ্বকাপ। পুরোপুরি ভাবে মেসি চেষ্টা করবেন যে এই বিশ্বকাপ জয়ের। তবে লম্বা কেরিয়ারে তাঁর আরও একটি পালক যোগ হল তা বলা যেতেই পারে। মেসির বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল সেই ২০০৬ সালে। তখন বড় চুলওয়ালা মেসি। গোল করলেন প্রথম বিশ্বকাপেই। সেই যাত্রা শুরু ফুটবলের বিস্ময় বালকের। তারপর থেকে ক্রমে ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২। সবথেকে ভালো সময় ২০১৪ বিশ্বকাপ। খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছিল। ফাইনালে হার হয় জার্মানির কাছে।

দলের খেলোয়াড়রাই ডুবিয়ে দেয় তাঁর সমস্ত অনবদ্য পাশকে। পরের বিশ্বকাপেও যথারীতি অনবদ্য মেসি। একার দায়িত্বে দলকে তুলেছিলেন সেমিতে। পাশে পাননি কাউকে। ফিরতে হয় খালি হাতে। এবারে শেষ সুযোগ। শেষ চেষ্টা করবেন তিনি।

পিছনে ফুটবলের রাজপুত্র

পিছনে ফুটবলের রাজপুত্র

এই দিন এই রেকর্ডের সঙ্গে তিনি পিছনে ফেলেন তাঁর দেশের এবং ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনাকে। তিনি চারটি বিশ্বকাপ খেলেছিলেন। মেসি পা দিলেন পাঁচ নম্বরে। আর এভাবেই তিনি গড়ে ফেললেন রেকর্ড। পাঁচটি বিশ্বকাপ খেলা মুখের কথা নয়। দরকার তেমন ফিটনেস। তেমন পারফরমেন্স। মেসির দুটোই আছে।

মারাদোনা খেলেছেন ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ এবং ১৯৯৪ বিশ্বকাপ। আর তাঁর আঙ্গে এতদিন এই আসনে ছিলেন আর্জেন্টিনার বিখ্যাত ডিফেন্ডার মাসচেরানো। তিনি ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ বিশ্বকাপ খেলেন। মেসির সঙ্গেই যাত্রা শুরু করেছিলেন বিশ্বকাপে। এখন মেসি এগিয়ে গেলেন আগে।

শেষ বিশ্বকাপ

শেষ বিশ্বকাপ


এই বিশ্বকাপ মেসির জন্য খুবই স্পেশাল। শেষ বিশ্বকাপ তা বলাই যায়। আর শেষ বিশ্বকাপে বাজিমাত করার লক্ষ্যে এদিন ম্যাচের ১০ মিনিটের মাথাতেই তিনি গোল করে দেন। এই গোলের সঙ্গে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একাসনে বসে পড়লেন। দুজনের সাত গোল করেছেন।

মেসি রোনাল্ডো লড়াই

মেসি রোনাল্ডো লড়াই

এবার ঘটনা হল অন্য জায়গায়। এই বিশ্বকাপ দুজনেরই শেষ বিশ্বকাপ। এখানে কে কটা গোল করেন সেটাই দেখার। শেষ পর্যন্ত তবেই একটা বোঝা যাবে অন্তত গোলের নিরিখে বিশ্বকাপের মঞ্চে কে এগিয়ে মেসি না রোনাল্ডো। আর সেই দিকেই চেয়ে বসে র‍য়েছে ভক্তরা। আজ মেসি ম্যাজিক শুরু হয়ে গিয়েছে। দেখার নাকি সিআর সাত কী করেন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+