লিওনেস মেসি পিএসজি ছাড়ছেন! কোন প্রস্তাবে এমবাপেকে টপকে গড়তে পারেন নয়া রেকর্ড?

লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে পিএসজি। প্যারিসের এই ক্লাবকে বুড়ো আঙুল দেখিয়ে মেসি সপরিবারের চলে গিয়েছেন সৌদি আরবে। ছুটি কাটাচ্ছেন। নিয়ম মেনে অনুশীলনে না আসায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেছে পিএসজি।

ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো দাবি করেছেন, চলতি মরশুমের শেষেই মেসি পিএসজি ছাড়বেন। তাঁর চুক্তি রয়েছে ৩০ জুন অবধি। জানা গিয়েছে, মেসি যে পিএসজিতে থাকবেন না তা তাঁর বাবা জানিয়ে দিয়েছেন পিএসজি কর্তাদের।

লিওনেল মেসি

ফলে বোঝাই যাচ্ছে, পিএসজির সঙ্গে মেসির দূরত্ব বাড়তে শুরু করেছে অনেক আগেই। আপাতত লিগ ওয়ানের দুটি ম্যাচে সাসপেনশন থাকাকালীন মেসি খেলতে পারবেন না। অনুশীলনেও যোগ দিতে পারবেন না। শাস্তি ঘোষণার পর মেসি কোনও প্রতিক্রিয়া দেননি। তবে এমন জল্পনাও রয়েছে, মেসি আর পিএসজির হয়ে মাঠে নাও নামতে পারেন।

পিএসজিও মেসিকে ধরে রাখার কোনও চেষ্টা করবে না বলে জানা গিয়েছে। মেসি সৌদি আরবের দূত। সেই চুক্তি মোতাবেক কিছু কর্মসূচিতে যোগ দিতেই তাঁর সৌদি আরব যাত্রা। পিএসজি ম্যানেজার ও ক্লাবের শীর্ষকর্তাকে সৌদি আরবের সফর নিয়ে জানিয়েছিলেন মেসি। তাঁরা চূড়ান্ত অনুমতি না দেওয়ার আগেই মেসি সৌদির বিমান ধরেন।

লিওনেল মেসি

এর ফলে পিএসজির ফুটবলার, ম্যানেজার ও কোচিং স্টাফদের অনেকেই অসন্তুষ্ট। শৃঙ্খলাভঙ্গের কারণেই মেসিকে সাসপেন্ড করে বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। এখন সকলের মনেই প্রশ্ন, মেসি তাহলে কোন ক্লাবে যোগ দেবেন? প্রথম পছন্দ অবশ্যই বার্সেলোনা। সম্ভাব্য তালিকায় ভালোভাবে রয়েছে সৌদি আরবের আল-হিলাল।

আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে কয়েকজন ফুটবলারকে ছেড়ে মেসিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। যদিও প্লেয়ার নেওয়ার ফেয়ার প্লে-র নিয়মে কোনও নমনীয়তা দেখানো হবে না বলে অনড় লা লিগা কর্তৃপক্ষ। এমন জল্পনাও রয়েছে বার্সা যদি মেসিকে ফেরায় তাহলেও তিনি হয়তো এক মরশুম পুরানো ক্লাবে খেলবেন। এরপর যাবেন সৌদি আরবে।

মেসির সঙ্গে সের্হিও বুস্কেতস, জর্ডি আলবাও সৌদি আরবের ক্লাবে যেতে পারেন বলে চর্চা রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন আল-নাসেরে রয়েছেন। সেই ক্লাবেরই প্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলাল মেসিকে ৪০০ মিলিয়ন ইউরো (৪৪১ মিলিয়ন মার্কিন ডলার)-র বিনিময়ে সই করাতে চাইছে। সেই চুক্তি সম্পাদিত হলে মেসি নয়া গড়বেন।

মেসি নেইমার এমবাপে

ফোর্বসের প্রতিবেদনে উল্লেখ, ২০২২ সালে কিলিয়ান এমবাপে সবচেয়ে দামি ফুটবলার হয়েছিলেন। ১৩০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের নিরিখে মেসি হন বিশ্বের সবচেয়ে দামি ক্রীড়াবিদ। আল-হিলাল যে চুক্তি অফার করেছে বলে জানা যাচ্ছে বাস্তবে তা হলে মেসি এমবাপেকে তো বটেই, আয়ের নিরিখে নয়া বিশ্বরেকর্ড গড়বেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+