লিওনেল মেসি এবার স্পর্শ করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নজির! জানুন বিস্তারিত
ক্লাব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলের সংখ্যা আটশোর বেশি। লিওনেল মেসি বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে পেশাদার ফুটবলে ৭০০তম গোলটি করার অপেক্ষায়।
লিওনেল মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তুলনা চলছে, চলবেও। বিশ্ব ফুটবলের দুই মহাতারকার পরিসংখ্যানও হাতের কাছেই রাখেন ফুটবল-ভক্তরা। মেসি এখন খেলছেন পিএসজিতে, রোনাল্ডো এশিয়ায় চলে এসে খেলছেন সৌদি আরবের আল-নাসেরের হয়ে। মেসি এবার স্পর্শ করতে চলেছেন রোনাল্ডোর এক কীর্তি।

পেশাদার ফুটবলে মেসির গোলের সংখ্যা ৬৯৯। আর একটি গোল করলেই তিনি বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে নাম লেখাবেন সাতশো গোলের ক্লাবে। যেখানে এখন একমাত্র উজ্জ্বল উপস্থিতি রোনাল্ডোর। মেসি তাঁর কেরিয়ারের বেশিরভাগটাই কাটিয়েছেন বার্সেলোনায়। বার্সার হয়ে বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে মেসি ৭৭৮টি ম্যাচে ৬৭২টি গোল করেছেন। ২০২১ সালে তিনি যোগ দেন পিএসজিতে। সেখানে ৬১টি ম্যাচে মেসির গোলের সংখ্যা ৬১ ম্যাচে ২৭টি।
ফলে ক্লাব ফুটবলে মেসি ৮৩৯টি ম্যাচে ৬৯৯টি গোল করেছেন। লিগ ওয়ানে পিএসজির পরবর্তী খেলা মার্সেইয়ের (Marseille) সঙ্গে। সেই ম্যাচে মেসি সাতশো গোলের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বলে আশাবাদী তাঁর ভক্তরা। তবে ক্লাব ফুটবলে গোলের নিরিখে মেসির চেয়ে অনেকটাই এগিয়ে রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলেও তিনিই সর্বাধিক গোলদাতা, মেসির চেয়ে সেখানেও এগিয়ে রয়েছেন। গোল ডট কমের পরিসংখ্যান অনুযায়ী রোনাল্ডোর ক্লাব গোলের সংখ্যা ৮০০-র বেশি। ফলে সাতশো বা তার বেশি গোল করার মাইলস্টোনটি রোনাল্ডোর পর মেসিই স্পর্শ করতে চলেছেন।
সম্প্রতি লিগ ওয়ানের ম্যাচে পিএসজি ৪-৩ গোলে হারিয়েছে লিলিকে। ৯৫ মিনিট থেকে ফ্রি কিক থেকে বিশ্বমানের গোলটি করেন মেসি। এই ম্যাচে কিলিয়ান এমবাপে জোড়া গোল করেন। গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় নেইমারকে। এই জয়ের সুবাদে টানা তিন ম্যাচ হারের ধাক্কা কাটিয়ে ওঠে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের সঙ্গে পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ৫।












Click it and Unblock the Notifications