Lionel Messi:নিলামে উঠল মেসির বিশ্বকাপের জার্সি, কত টাকায় বিক্রি হল রাজপুত্রের পরিধান?

এক বছর আগে কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হয়েছিল মেসির। ৩৬ বছর পর তাঁর অধিনায়কত্বে আর্জেন্টিনা বিশ্বসেরা হয়েছিল। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই বল পায়ে জাদু দেখিয়েছিলেন আর্জেন্টাইন রাজপুত্র। যে জার্সিগুলি পরে নিজের এবং আর্জেন্টিনাবাসীদের স্বপ্নপূরণ করেছিলেন মেসি, সেগুলিই নিলামে তোলা হল। আমেরিকার নিউইয়র্কের সাউথবে নিলামে মেসির জার্সিগুলো তোলা হয়। সব মিলিয়ে ৭.৮ মিলিয়ন ডলারে বিক্রি হল মেসির ওই ছ'টা জার্সি।

নিলামকারী সংস্থা সাউথবে-র তরফে আশা করা হয়েছিল, মোট ১০ মিলিয়ন ডলার দাম উঠতে পারে কাতার বিশ্বকাপের সময় মেসির পরা ৬টা জার্সি। টাকার অঙ্ক ততটা না উঠলেও মেসি কিন্তু রেকর্ড গড়লেন। ২০২৩ সালে নিলামে অংশগ্রহণকারী ক্রীড়া পণ্যগুলির মধ্যে সর্বোচ্চ দর পেল মেসির জার্সিগুলিই।

Lionel Messi:

বিশ্বকাপের ছয় ম্যাচে প্রথমার্ধে যে জার্সি পরে মাঠে নেমেছিলেন এলএমটেন, সেগুলিই নিলামে তোলা হয়।
২০২২ সালে ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেন মেসি। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনা জিতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ আর মেসি জিতে নেয় প্রথম বিশ্বকাপ। বিশ্বকাপ টুর্নামেন্ট জুড়ে গায়ে দেওয়া লিওনেল মেসির ছয়টি জার্সি নিলামে বিক্রি হয়েছে। তবে জার্সিগুলির প্রাপক কারা হয়েছে তা নিলামকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়নি।

ফুটবল ম্যাচে পরা জার্সির মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে মারাদোনার 'হ্যান্ড অব গড' ম্যাচে পরা জার্সি। মারাদোনার মৃত্যুর পর গত বছর এই জার্সি বিক্রি হয় ৯২ লাখ ডলারে। মেসির ছয়টি জার্সিও শেষ পর্যন্ত মারাডোনার জার্সির দামকে পেরিয়ে যেতে পারেনি।

নিলামকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালের বিশ্বকাপ খেলার ইতিহাসে অন্যতম সেরা ইভেন্ট হিসেবে বিবেচিত হয়েছে। মেসির জন্য বিশেষ করে। ও যে সর্বকালের সেরা ফুটবলারদের একজন, তাতে কারও সন্দেহ নেই। শুধু ফুটবলে ওর প্রভাব আর সীমাবদ্ধ নেই। সেই বিশ্বকাপে ওর ব্যবহার করা জার্সি পেতে মানুষজন যে ঝাঁপিয়ে পড়বে, সেটা জানাই ছিল।

মেসির জার্সির নিলাম থেকে প্রাপ্ত অর্থ কী করা হবে? সেই প্রসঙ্গে জানানো হয়েছে, নিলাম থেকে পাওয়া অর্থের একটি অংশ দান করা হবে দুঃস্থ শিশুদে সাহায্যে। লিও মেসি ফাউন্ডেশনের সহায়তায় একটি সংস্থা পরিচালিত হয় সান্ত জোয়ান দে ডিও বার্সেলোনা চিলড্রেনস হসপিটাল। এই প্রকল্প মূলত বিরল রোগাক্রান্ত শিশুদের নিয়ে কাজ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+