রাশিয়া বিশ্বকাপের শততম গোল এল মেসির পা থেকে, আনন্দে ভাসল সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম

বাঁ পায়ের ঈশ্বর ডান পায়ে অনবদ্য গোল করে রাশিয়া বিশ্বকাপের শততম গোল সেরে ফেললেন লিওনেল মেসি।

জিনিয়াসদের পা থেকেই তৈরি হয় রেকর্ড। এদিন যেমন ঈশ্বর সহায় হলেন। বাঁ পায়ের ঈশ্বর ডান পায়ে অনবদ্য গোল করে রাশিয়া বিশ্বকাপের শততম গোল সেরে ফেললেন লিওনেল মেসি। আর্জেন্তিনাকে ১৪ মিনিটের মাথায় এগিয়ে দেন তিনি। একইসঙ্গে এই বিশ্বকাপে গোলের খরাও কাটিয়ে ফেলেন তিনি।

রাশিয়া বিশ্বকাপের শততম গোল এল মেসির পা থেকে

আগের দুটি ম্যাচে আইসল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করতে না পেরে সমালোচনার মুখে পড়েছিলেন এলএম টেন। তার উপরে প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে পেনাল্টি মিস করে বসেন। তবে এদিন সুদে আসলে পুষিয়ে দিলেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শততম গোল এল জিনিয়াসের পা থেকে।

এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আন্দ্রে ইনিয়েস্তা শততম গোল করে স্পেনের হয়ে। তারপরে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ঘরের ছেলে নেইমার শততম গোল করেন ব্রাজিলের হয়ে খেলে। আর এদিন আর এক সুপারস্টার মেসি বিশ্বকাপ টুর্নামেন্টের শততম গোল করলেন।

এদিন আরও একটি রেকর্ড গড়েন মেসি। তার হল ২০১৪ বিশ্বকাপেও নাইজেরিয়ার বিরুদ্ধে তিনি গোল করেছিলেন। এদিনও প্রতিপক্ষ নাইজেরিয়ার বিরুদ্ধে জ্বলে উঠে গোল খরা কাটিয়ে বিশ্বকাপের প্রথম গোলটি করে ফেললেন লিওনেল মেসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+