মেসির হ্যাটট্রিকে আর্জেন্তিনার জয় ৭-০ ব্য়বধানে, ১০০ গোলের ক্লাবে লিও! দেখুন ভিডিও

লিওনেল মেসির অনবদ্য হ্যাটট্রিক। সেই সঙ্গে আর্জেন্তিনার অধিনায়ক পেরিয়ে গেলেন আন্তর্জাতিক ফুটবলে ১০০টি গোলের মাইলস্টোন। কিউরাসাওয়ের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে আর্জেন্তিনার জয় ৭-০ গোলে। ম্যাচের প্রথমার্ধেই হলো ৫ গোল। তিনটি গোলের ক্ষেত্রেই সুযোগসন্ধানী মেসির উপস্থিত বুদ্ধি ও সঠিক সময়ে সঠিক জায়গায় থেকে অনবদ্য ফিনিশের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা।

মেসির হ্যাটট্রিক

মেসির হ্যাটট্রিক

লিওনেল মেসি তাঁর কেরিয়ারে হ্যাটট্রিকের নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ব্যবধান কমাতেও সক্ষম হলেন। রোনাল্ডোর সবচেয়ে বেশি হ্যাটট্রিক রয়েছে। তিনি ৬২ বার হ্যাটট্রিক করেছেন। লিওনেল মেসি রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর হ্যাটট্রিকের সংখ্যা ৫৭। বাকিরা অনেক পিছনে। রবার্ট লেওয়ানডস্কি ও লুই সুয়ারেজ যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন। তাঁদের ২৯টি করে হ্যাটট্রিক রয়েছে। অবসর নেওয়া মারিও গোমেজ ও সের্হিও আগুয়েরো রয়েছেন যুগ্ম চতুর্থ স্থানে, ১৮টি করে হ্যাটট্রিকের সৌজন্যে। সমসংখ্যক হ্যাটট্রিক রয়েছে আর্লিং হালান্ডের।

প্রথমার্ধেই লিওর তিন গোল

কিউরাসাওয়ের (Curacao) বিরুদ্ধে ম্যাচে মেসি প্রথম গোলটি করেন ২০ মিনিটে। এরপর ২৩ মিনিটে গোল করে ব্যবধান বাড়াব নিকোলাস গঞ্জালেস। ৩৩ মিনিটে মেসি ৩-০ ব্যবধানে এগিয়ে দেওয়ার ২ মিনিট পরেই এঞ্জো ফার্নান্দেজের গোল। তার ঠিক ২ মিনিট পর মেসি হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন। বিরতিতে স্কোরলাইন ছিল ৫-০। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল হয়। আনহেল দি মারিয়া (Angel de Maria) ও গঞ্জালো মোন্তিয়েল গোল করেন যথাক্রমে ৭৮ ও ৮৭ মিনিটে।

১০০ গোলের ক্লাবে

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির গোলের সংখ্যা বেড়ে হলো ১০২। বক্সের মধ্যে বল ধরে ডান পায়ের শটে তা জালে জড়িয়ে শততম গোলটি করেন মেসি। ১০১তম গোলটি আসে বাঁ পা থেকে, গোলকিপারের কিছুই করার ছিল না। কিছুটা দৌড়ে অনবদ্য ফিনিশিংয়ে হ্যাটট্রিক কমপ্লিট করেন এলএম টেন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১২২টি গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। মেসির সামনে এখন ইরানের প্রাক্তনী আলি দাই, তাঁর ১০৯টি গোল রয়েছে।

আরও মেসি-গোল চান স্কালোনি

আর্জেন্তিনার ফুটবল মহল চাইছে মেসি পরের বিশ্বকাপেও খেলুন। যদিও তার আগে অনেকটা সময় রয়েছে। মেসি নিজেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে ৩৫ বছর বয়সেও তিনি যেভাবে খেলছেন তা চমকপ্রদ। আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনিও রীতিমতো উচ্ছ্বসিত। তিনি বলেন, সেলিব্রেশন চলতেই থাকবে। সেটাই সঠিক। আমার আশা, মেসি দেশের হয়ে আরও গোল করবেন। সবচেয়ে বড় কথা দেশের মাটিতে এই গোলগুলি করছেন মেসি। যার বিশেষ গুরুত্ব রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+