মেসি খাতা খুললেন লিগ ওয়ানে, গোলের খরা কাটিয়ে জয় এনে দিলেন পিএসজিকে
অবশেষে গোলের খাতা খুললেন লিওনেল মেসি। ফরাসি লিগ ওয়ানে জয়যাত্রা শুরু হল আর্জেন্টাইন তারকার। শনিবার লিগ ওয়ানে তিনি প্রথম গোলটি করেন।
অবশেষে গোলের খাতা খুললেন লিওনেল মেসি। ফরাসি লিগ ওয়ানে জয়যাত্রা শুরু হল আর্জেন্টাইন তারকার। শনিবার লিগ ওয়ানে তিনি প্রথম গোলটি করেন। প্যারিস সেন্ট-জার্মেইয়ের গোলরক্ষক নাভাস যখন লাল কার্ড দেখে উঠে গিয়েছেন, ১০ জনে খেলছে পিএসজি, তখনই ঝলসে উঠলেন মেসি। ফরাসি লিগে গোলের খরা কাটিয়ে দলকে জয় এনে দিলেন তিনি।

এমবাপে ও মেসির গোলে ন্যান্টেসকে ৩-১'এ পরাজিত করে নিজেদের অগ্রগতি বজায় রাখন পিএসজি। কিলিয়ান এমবাপ্পে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে দিয়েছিল পিএসজিকে। তাঁর দুর্দান্ত গোলস্কোরিং ক্ষমতার পরিচয় ফের দেন এমবাপে। প্রথমার্ধে তাঁর গোলেই এগিয়ে ছিল পিএসজি।
নাভাস লালকার্ড দেখরা পর দ্বিতীয়ার্ধে যখন পিএসজি ১০ জনে খেলছে, তখনই ন্যান্টেসের রান্ডাল কোলো মুয়ানি সমতা ফিরিয়ে আনেন। কিন্তু মেসির গোলের আগেই ডেনিস অ্যাপিয়ার নিজের গোলে বল ঢুকিয়ে পিএসজিকে এগিয়ে দেন। তারপরই ঝলসে ওঠেন মেসি। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ গোলের পর লিগের ১৪তম ম্যাচে প্রথম গোল পান এলএম থার্টি। ১৪ ম্যাচে ১২তম জয় তুল নিয়ে মাউরিসিও পোচেত্তিনোর দল লেন্সের তুলনায় ১৩ পয়েন্ট লিড বাড়িয়ে শীর্ষস্থান মজবুত করে।
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে চোট সমস্যা ভোগা্চছে মেসিকে। লিও ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগের অনেক ম্যাচেই তাঁকে বাইরে তাকতে হয়। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল পেলেও লিগ ওয়ানে গোল পাননি এতদিনষ সেই খরা কাটল অবশেষে। চ্যাম্পিন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচের আদগে তাঁর ফর্মে ফেরা স্বস্তি দেবে পিএসজিকে।
ইনজুরির কারণে আন্তর্জাতিক বিরতির আগে মেসি পিএসজির গত দুটি ম্যাচে খেলতে পারেননি। ২০২২ বিশ্বকাপ কোয়ালিফায়ারে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার পর নেইমার এবং এমবাপের পাশে ফিরে আসেন মেসি। এবং ফিরেই তিনি গোলের খরা কাটালেন। ফের মেসির গোল মেশিন চলতে শুরু করেছে। এবার পিএসজির হয়ে তিনি গোলের বন্যা বইয়ে দেবেন, আশাবাদী মেসি-ভক্তরা।
নান্টেস মার্চে রাজধানীতে তাদের শেষ ম্যাচে পিএসজিকে পরাজিত করেছিল। কিন্তু এমবাপে এদিন ম্যাচের শুরুতেই গোল করে পিএসজিকে এগিয়ে দেন। গত সপ্তাহে কাজাখস্তান এবং ফিনল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দেশের হয়ে পাঁচ গোল করার পর ফ্রান্স তারকা শেষ চারটি ম্যাচে সাতটি গোল করেছেন। ম্যাচ সেষের ১০ মিনিট আগে ছ'বারের ব্যালন ডি'অর বিজয়ী মেসি এমবাপের কাছ থেকে পেনাল্টি বক্সের ৩৫ মিটার বাইরে একটি পাস পেয়ে ন্যান্টেসের ডিফেন্স ফালাফালা করে গোল করেন।












Click it and Unblock the Notifications