Lionel Messi: চোট সারিয়ে কতটা ফিট হলেন? জাপানে দেখা যাবে মেসি ম্যাজিক? রইল বড় আপডেট
সৌদি আরব, হংকং সফর শেষ করে মেসিরা এসেছেন জাপানে। বুধবার ৭ ফেব্রুয়ারি জাপানি ক্লাব ভিসেল কোবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। কিন্তু এই ম্যাচে কী দেখা যাবে মেসি ম্যাজিক?৩৬ বছর বয়সী তারকা এই মুহূর্তে হ্যামস্ট্রিংয়ের সমস্যাতে ভুগছেন। নিজের খেলা নিয়ে মঙ্গলবার মুখ খুললেন মেসি নিজেই।
গত ২৯ জানুয়ারি আল হিলালের বিরুদ্ধে ম্যাচে মেসির হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল। সে কারণে আল নাসেরের ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। গত বৃহস্পতিবার রাতে সৌদি আরবের আল নাসরের কাছে ৬-০ ব্যবধানে প্রীতি ম্যাচে পরাজয়ের শেষ কয়েক মিনিটের জন্য মাঠে নামেন। হংকং একাদশের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে বেঞ্চেই বসে থাকেন আর্জেন্টাইন তারকা।

উন্মাদনা থাকলেও, মেসিকে হংকং স্টেডিয়ামে ম্যাচে খেলানো হয়নি। দ্বিতীয়ার্ধে ক্রমেই জোরাল হতে থাকে দর্শকদের শোরগোল।রবিবারের বহুল আলোচিত প্রদর্শনী ম্যাচটি শেষ হয় ভক্তদের কটাক্ষের মধ্য দিয়ে। এর লক্ষ্য ছিলেন ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। হ্যামস্ট্রিং চোটের কারণে মেসি না খেলায় অর্থ ফেরত দাবি করে সকলে।
হংকংয়ে প্রীতি ম্যাচে না খেলা প্রসঙ্গে মেসি বলেন, 'এটা সত্যিই দুর্ভাগ্যের বিষয় যে আমি হংকংয়ে খেলতে পারিনি। দুর্ভাগ্যবশত ফুটবলে এমনটা ঘটে, যে কোনো খেলায় এটা হতে পারে যে আপনি খেলতে পারবেন না,আমি সবসময় অংশগ্রহণ করতে চাই। আমি খেলতে চাই, বিশেষ করে এই খেলা গুলিতে যেখানে আমরা এতদূর ভ্রমণ করি এবং লোকেরা আমাদের খেলা গুলি দেখতে চায়। আমি আশা করি আমরা ফিরতে পারব এবং হংকংয়ে একটি ম্যাচ আমরা আবারও খেলতে পারব।'
একইসঙ্গে মেসি বলেন, 'আমি প্রথমে ভেবেছিলাম কয়েক মিনিট খেলতে পারব, কিন্তু এমআরআই রিপোর্টে দেখা যায় আমার চোটের জায়গা ফোলা রয়েছে।ফলে কোনও রকম ঝুঁকি নেওয়া সম্ভব হয়নি।'
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মেজর লিগ সকার শুরু হচ্ছে। তার আগে এটাই শেষ প্রীতি ম্যাচ মেসির দলের কাছে। গত মরশুমে মাঝপথে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।












Click it and Unblock the Notifications