রোনাল্ডোর পথেই মেসি! আগামী মরসুমে রেকর্ড অঙ্কে সৌদি আরবের ক্লাবে আসছেন এলএমটেন, জল্পনা তুঙ্গে
রোনাল্ডোর পর এবার কী মেসিও যুক্ত হচ্ছেন এশিয়ার ফুটবল মানচিত্রে? সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে রেকর্ড অঙ্কে চুক্তিবদ্ধ হতে চলেছেন এলএমটেন? রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ককে ৪০০ মিলিয়ন ডলার প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাবটি। যা রেকর্ড সৃষ্টি করতে চলেছে ফুটবল বিশ্বে।
একাধিক আন্তজার্তিক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, 'মেসির চুক্তি হয়ে গেছে। লিও সৌদি আরবে আগামী মরসুমে খেলবেন।' চূড়ান্ত না হলেও, পরিস্থিতি যা তাতে বড় কোনও পট পরিবর্তন না হলে আগামী মরসুমে সৌদির ক্লাবেই দেখা যাবে সাত বারের ফিফার বর্ষসেরা ফুটবলারকে।

তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডো সৌদি আরবের দল আল-নাসরে যোগ দেন চলতি বছরের জানুয়ারিতে। সৌদির ক্লাব ফুটবলে আল-নাসর ও আল-হিলাল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। স্বাভাবিকভাবেই মেসিকে দলে টানতে মরিয়া আল-হিলাল। আর্জেন্টাইন তারকা কেরিয়ারের শেষ লগ্নে সৌদির ক্লাবে যোগ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইউরোপের মাটিতে অতীত হয়ে যাওয়া মেসি-রোনাল্ডো দ্বৈরথ ফের দেখা যাবে এশিয়াতে।


🚨 BREAKING! Leo Messi has reportedly ACCEPTED Al-Hilal's proposal! ✅🇸🇦
— AiScore (@aiscoreofficial) May 8, 2023
Sergio Busquets, Jordi Alba and Marco Verratti are also set to sign for the Saudi club 😮#UCL #FCBFCZ pic.twitter.com/UK0HOmpJhM
এরই মধ্যে প্যারিসে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জিতে অনন্য নজির গড়েন মেসি। একমাত্র ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছেন মেসি, তাও আবার দু'বার। এর আগে লুইস হ্যামিল্টনের সঙ্গে ২০২০ সালে যুগ্মভাবে জিতেছিলেন এই পুরস্কার।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications