দুরন্ত মেসি, দেপোর্টিভোকে হারিয়ে লা লিগা নিশ্চিত করল বার্সেলোনার

লিওনেল মেসিও হ্যাটট্রিকে বিধ্বস্ত ডেপোটিভো। বার্সার কাছে হারতে হল ৪-২ গোলে। কেমন খেলল দুই দল জেনে নিন।

লিওনেল মেসির দুরন্ত ফর্মে লা লিগার ম্যাচে দেপোর্টিভো লা করুনাকে ৪-২ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা। পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধানে ধরা ছোয়ার বাইরে চলে গেল আর্নেস্তো ভালভার্দের দল। চলতি লা লিগায় নিজেদের খেতাব নিশ্চিত করার জন্য একটি ড্র প্রয়োজন ছিল বার্সার। এই ম্যাচটি ড্র করলেই লা লিগা ঘরে তোলার বিষয় নিশ্চিন্ত হতে পারতেন কাতালানরা। কিন্তু সেই ম্যাচ দুর্ধর্ষ খেলে মাঠ ছাড়ল বার্সেলোনা।

মেসির হ্যাটট্রিকে বড় জয় বার্সার

এ দিন প্রথম থেকেই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ লা করুণাকে চেপে ধরে মেসির বার্সেলোনা। যার ফল ম্যাচের সাত মিনিটে করা ফিলিপ কুর্টিনহোর গোল।
প্রথম গোলের পর যেন কিছু সময় ম্যাচ থেকে হারিয়ে যায় বার্সেলোনা। তবে মেসির দলকে বেশিক্ষণ ছন্নছাড়া অবস্থায় দেখা যায়নি প্রতিপক্ষের বিরুদ্ধে। ম্যাচের ৩৭ মিনিটে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্তিনীয় কিংবদন্তি লিওনেল মেসি। মেসির গোলের দু'মিনিটের মধ্যে একটি গোল পরিশোধ করে লা করুনাকে ম্যাচে বাঁচিয়ে রাখেন মার্টিনেস লুকাজ পিরেজ।

প্রথমার্ধ শেষে খেলার ফল ছিল ২-১। যে ছন্দে প্রথমার্ধ শেষ করে বার্সা সেই ছন্দেই শুরু করে দ্বিতীয়ার্ধ। একের পর এক আক্রমণে সেই সময় লা করুনার রক্ষণভাবে তখন ত্রাহি ত্রাহি রব। তবে, এরই মধ্যে লা করুনাকে ম্যাচে সমতায় ফিরিয়ে আনেন এমরে কোলাক। ৬৪ মিনিটে গোল করেন তিনি। গোল হজম করলেও আক্রমণে গতি কমায়নি বার্সা। সেই সময় প্রতিপক্ষ গোলরক্ষক রুবেন মার্টিনেজের বিশ্বস্ত হাত যদি প্রাচীর না হয়ে দাঁড়াত তা হলে গোলের সংখ্যা আরও বাড়াতে পারত বার্সেলোনা।

শেষ রক্ষা করতে পারেননি গোলরক্ষক। ৮২ মিনিটে মেসির অনবদ্য গোলে ম্যাচে ৩-০ গোলে এগিয়ে যায় বার্সা। নিজের দ্বিতীয় গোলের রেশ কাটতে না কাটতেই ৮৫ মিনিটে নিজের হ্যাট্রিক সমপন্ন করে লা করুনার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মেসি। বার্সেলোনার কাছে হারের ফলে এই মরসুমে অবনমনের আওতায় পড়তে হল দেপোটিভা লা করুনাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+