লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচে নাটক, বাতিল মেসির গোল
গোল্ডেন বুট, বার্সার সঙ্গে নতুন চুক্তি কিন্তু তারপরের দিনই মেসিকে নিয়ে বিতর্ক
লা লিগার দু'নম্বর দলের বিরুদ্ধে আটকে গেল বার্সেলোনা, সৌজন্যে ম্যাচ আধিকারিকরা। সপ্তাহান্তের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বার্সা।
এদিন অ্যাওয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানাচ্ছিল বার্সেলোনা। প্রথম থেকে মেসিকে রেখেই দল সাজিয়েছিলেন বার্সা কোচ ভালভারদে। এদিন ম্যাচের ৩০ মিনিটে মেসির শট আটকাতে হোঁচট খান ভ্যালেন্সিয়া গোলরক্ষক ন্যাটো। দেখা যায় বল গোল লাইন পেরিয়ে ঢুকেছে, কিন্তু ম্যাচ আধিকারিককা সেটা নজর করতে ব্যর্থ হয়। এর খেসারত ম্যাচের দু'পয়েন্ট দিয়ে দিতে হয় বার্সাকে।
L’équipe n’a rien lâché!
¡El equipo lo ha dado todo! pic.twitter.com/B83mtpKK2K
— Samuel Umtiti (@samumtiti) November 26, 2017
🎬 HIGHLIGHTS 🎬
⚽️ #ValenciaBarça
🎥 All the best action! 👇https://t.co/OufiZAlwIE
— FC Barcelona (@FCBarcelona) November 26, 2017
তবে গোল্ডেন বুট ও নতুন চুক্তির পরের দিনই দলকে জয় এনে দিতে পারলেন না মেসি। এদিকে এদিনের ড্রয়ের পরে ১৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৩৫। অন্যদিকে ১৩ ম্যাচে দু নম্বরে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৩১।
Click it and Unblock the Notifications