মাঠে কীর্তি গড়ছেন মেসি আর মাঠের বাইরে কুকীর্তি অন্য মেসি-র
তিন মাসে দুবার নীতি বিরুদ্ধ কাজ করার অভিযোগে পুলিশের জালে লিওনেল মেসির ভাই মাতিয়াস।
ভাই হো তো অ্যায়সা। মানে এরকম একটা চালু কথা আছে। তবে মেসি বলবেন তাঁর চাইনা এমন ভাই ,যেটা তাঁর আছে।
লিওনেল মেসি-র ভাই মাতিয়াস ফের গ্রেফতার হলেন। এই নিয়ে তিন মাসে দু বার পুলিশের কবলে পড়লেন মাতিয়াস মেসি। শনিবার আর্জেন্টিনায় হলিডে রিসর্টের বাইরে একটি গাড়িকে ধাক্কা মারেন মাতিয়াস। তারপর আবার বন্দুক বার করে সেই গাড়ির ড্রাইভারকে শাসানও তিনি। এর মাস দুয়েক আগে মাতিয়াসের একটি নৌকা থেকে রক্তে রাঙানো বন্দুক পেয়েছিল পুলিশ। সেটা -র জেরে পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।
Lionel Messi's brother has reportedly been arrested in Buenos Aires.
He's accused of threatening someone with a firearm after a traffic collision.
DETAILS 👇https://t.co/dIC8hj3hel pic.twitter.com/MxlfFexjIt
— MARCA in English (@MARCAinENGLISH) March 4, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>দুর্ঘটনার পর যে গাড়ির ড্রাইভারকে তিনি ভয় দেখাচ্ছিলেন বন্দুক দিয়ে, তিনি পুলিশ ডাকেন। ২৪ বছরের ওই চালকের নাম জাভিয়ের। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন মাতিয়াস তাঁর গাড়ির ক্ষতি করে পালিয়ে যাচ্ছিলেন তাঁকে পুলিশ আটকায়। যদিও পুলিশ জানিয়েছে মাতিয়াসের ল্যান্ডরোভারের ভিতর থেকে কোনও বন্দুক পাওয়া যায়নি। তাঁর গাড়ি থেকে গাঁজা -র সিগারেট উদ্ধার হয়েছে। যে গাড়িটি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে সেটি-র ড্রাইভার জানিয়েছেন, গাড়িটিতে আঘাত লাগার পর তিনি গাড়ি থেকে নেমে দেখতে গিয়েছিলেন ঠিক কী বিষয়টি ঘটেছে এই সময় সেই গাড়ির ড্রাইভার তার ওপর হম্বিতম্বি শুরু করেন তার টি শার্ট ধরে তাঁকে ভয় দেখান।
তিনি আরও বলেছেন এর পর মাতিয়াস নিজের গাড়িতে ঢুকে ফের একবার বন্দুক নিয়ে বেরিয়ে আসেন। মারামারি -র পর এমনভাবে গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে চান যেন তাঁকে চাপাই দিয়ে দেবেন। এদিকে মাতিয়াসের আইনজীবী জানিয়েছেন তাঁর ক্লায়েন্টের গাড়িতেই পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। ভিলা জেসেলা থেকে পিনামারে কাজের জন্য যাচ্ছিলেন তিনি। এদিকে রোজারিওকে পারানা নদিতে নৌকায় রক্তমাখা বন্দুকের মামলার তদন্ত এখনও চলছে মাতিয়াসের বিরুদ্ধে। তারমধ্যেই ফের আইন ভেঙে বিপাকে মেসির ভাই।
Click it and Unblock the Notifications