মেসি-র বার্সা বিদায় কি আসন্ন, নেইমারের সঙ্গে ছবি দিয়ে বিতর্কে উত্তাল বার্সা
বার্সেলোনায় মেয়াদ আর কতদিন মেসির জোর জল্পনায় ফুটবল মহল
ছিল নিছইক একটা জন্মদিনের পার্টি। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাকে ঘিরে বিতর্কে উত্তাল বার্সেলোনা। বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর নেইমারের সঙ্গে তার প্রাক্তন ক্লাবের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এমনকি আদালতের আঙিনাতেও গড়িয়েছে লড়াই।

এই অবস্থায় নেইমার নিজের ছেলের জন্মদিনে তাঁর বার্সেলোনার সতীর্থদের নিমন্ত্রণ করেছিলেন। সকলেই হাজির হয়েছিলেন। সোশ্যাল সাইটে সেই সব ছবি পোস্টও হয়েছে। এরপরই শুরু বিতর্ক। নেইমারের পুরোন বন্ধুরা যেহেতু বার্সায় তাই প্যারিস থেকে এসে এখানেই ছেলের জন্মদিনের অনুষ্ঠান সারেন ব্রাজিলিয়ান তারকা।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Neymar celebrating his son's birthday today with Messi and Suárez's family and kids.. <a href="https://t.co/6uCYr46dPX">pic.twitter.com/6uCYr46dPX</a></p>— Leo Messi (@messi10stats) <a href="https://twitter.com/messi10stats/status/900160781873930240">August 23, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে এখনও মেসি বার্সেলোনার নতুন চুক্তিতে সই করেননি। মরার ওপর খাঁড়ার ঘা মেসির বাবা নাকি ম্যানচেস্টার সিটি-র সঙ্গে কথাবার্তাও অনেক দূর এগিয়েছেন। যেহেতু মেসি নতুন চুক্তিপত্রে সই করেননি, তাই এক বছরের মধ্যে তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাবেন। নেইমার ছেড়ে যাওয়ার পর ফিলিপ কুটিনহো, ওসুমানে ডেম্বেলে ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে আনার মরিয়া চেষ্টা করে বার্সা ,কিন্তু এখনও কাউকে আনতে পারেনি তারা।

বর্তমান বার্সা কর্মকর্তাদের সঙ্গে প্লেয়ারদের দূরত্ব ইদানিং বাড়ছে। নেইমার তো প্রকাশ্যেই তাঁদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। মেসি-র বাবা সিটি কর্তাদের সঙ্গে কথা বলায় আরও খানিকটা বিপাকে পড়ল ক্যাটালন জায়ন্টদের।












Click it and Unblock the Notifications