২৮ বছর পর শাপমুক্তি, একুশ শতকের প্রথম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মেসির আর্জেন্তিনা

২৮ বছর পর শাপমুক্তি ঘটল। মেসি-মারিয়ার দীর্ঘ প্রতীক্ষার অবসান একুশের কোপা আমেরিকায়। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে একুশ শতকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা। শেষবার ১৯৯৩ সালে কোপার রং হয়েছিল নীল-সাদা।

২৮ বছর পর শাপমুক্তি ঘটল। মেসি-মারিয়ার দীর্ঘ প্রতীক্ষার অবসান একুশের কোপা আমেরিকায়। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে একুশ শতকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা। শেষবার ১৯৯৩ সালে কোপার রং হয়েছিল নীল-সাদা। তারপর ২৮ বছরের খরা কাটিয়ে ২০২১-এ আর্জেন্তিনার লক্ষ্যপূরণ হল। দেশের জার্সিতে প্রথম কাপ উঠল মেসির হাতে।

২০২১-এ কোপার ফাইনাল জিতে শাপমুক্তি হল মেসিদের

২০২১-এ কোপার ফাইনাল জিতে শাপমুক্তি হল মেসিদের

একুশ শতকে এর আগে চারবার সুযোগ এসেছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু চারবারই স্বপ্নভঙ্গ হয়। দুবার ব্রাজিল ও দুবার চিলির কাছে হার মানতে হয়। তার মধ্যে তিনবার ফাইনালে ট্রাইব্রেকারে হার স্বীকার করতে হয়। একবার ব্রাজিলের কাছে পর্যুদস্ত হয় ৩-০ গোলে। অবশেষে ২০২১-এ কোপার ফাইনাল জিতে শাপমুক্তি হল মেসিদের।

২০০৪ ও ২০০৭ সালে ব্রাজিলের কাছে ফাইনালে হার

২০০৪ ও ২০০৭ সালে ব্রাজিলের কাছে ফাইনালে হার

২০০৪ ও ২০০৭ সালে ব্রাজিলের কাছে ফাইনালে হারতে হয়েছিল আর্জেন্তিনাকে। ২০০৪-এ নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। তাপরপর ট্রাইব্রেকারে ৪-২ গোল স্বপ্ন ভঙ্গ হয় আর্জিন্তিনার। আর ২০০৭ সালে ব্রাজিলের কাছে উড়ে যায় নীল-সাদা ব্রিগেগ। ৩-০ গোলে আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

পেনাল্টি শ্যুট-আউটে ব্যর্থতা কাঁটা হয়ে দাঁড়ায় মেসির কাছে

পেনাল্টি শ্যুট-আউটে ব্যর্থতা কাঁটা হয়ে দাঁড়ায় মেসির কাছে

তারপর ফের মেসির আর্জেন্তিনা পরপর দু-বছর ফাইনালে ওঠে। ২০১৫ ও ২০১৬ সালের কোপায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। পেনাল্টি শ্যুট-আউটে ব্যর্থতা কাঁটা হয়ে দাঁড়ায় মেসির কাছে। নির্ধারিত সময়ে খেলার ফল গোলশূন্য থাকার পর দুবারই চিলির কছে ট্রাইব্রেকারে হেরে রানার্স হতে হয়। তারপরই ব্যর্থতার দায় নিয়ে দেশরে জার্সিতে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন মেসি।

 ডি মারিয়ার গোল থেকেই অবশেষে স্বপ্নপূরণ মেসির

ডি মারিয়ার গোল থেকেই অবশেষে স্বপ্নপূরণ মেসির

কিন্তু কে ভেবেছিল ওভাবে সব শেষ হয়ে যায় না চ্যাম্পিয়নের। মেসিও দেখালেন এভাবে ফিরে আসা যায়। দেশের মানুষের আবেগকে সম্মান দিয়ে ফের নীল-সাদা জার্সিতে ময়দানে নেমেছিলেন মেসি। এবার কোপা আমেরিকা ছিল সেই স্বপ্নপূরণের জন্যই। মেসিও ছিলেন অনবদ্য। আর ফাইনালে ডি মারিয়ার গোল থেকেই অবশেষে স্বপ্নপূরণ হল।

২৮ বছর পর দেশকে খেতাব এনে দিলেন মেসি-ডি মারিয়ারা

২৮ বছর পর দেশকে খেতাব এনে দিলেন মেসি-ডি মারিয়ারা

২০১৮-র বিশ্বকাপেও ডি মারিয়া গোল করেছিলেন। গোল করছিলেন মেসিও। কিন্তু আর্জেন্তিনাকে হারতে হয়েছিল ফ্রান্সের কাছে। সেই জ্বালাও জুড়ালো এবার কোপা আমেরিকায়। একুশের কোপায় চ্যাম্পিয়নের মতো খেলেই ২৮ বছর পর দেশকে খেতাব এনে দিলেন মেসি-ডি মারিয়ারা। আবার নীল-সাদা ইতিহাস রচিত হল ফুটবল-বিশ্বে। পরবর্তী লক্ষ্য ২০২২-এর কাতার বিশ্বকাপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+