Lionel Messi: কোপার পর খেলবেন না অলিম্পিক্সে, বিশ্বকাপে নামা নিয়েও সংশয়ী মেসি চিহ্নিত করলেন শেষ ক্লাব
Lionel Messi: লিওনেল মেসির আর্জেন্তিনা এবার কোপা আমেরিকায় নামবে খেতাব দখলে রাখার লক্ষ্যে। কোপা আমেরিকায় খেললেও প্যারিস অলিম্পিক্সে তিনি যে নামবেন না তা স্পষ্ট করে দিলেন লিওনেল মেসি।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্তিনার অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন কেরিয়ার সায়াহ্নে উপস্থিত হয়েছেন। তাই আর বদলাবেন না ক্লাবও।

স্থানীয় সময় ২০ জুন (ভারতীয় সময় ২১ জুন ভোর সাড়ে ৫টায়) কানাডা ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে আর্জেন্তিনা। এরপর তারা খেলবে চিলি ও পেরুর বিরুদ্ধে। কোপা আমেরিকা শেষ হচ্ছে ১৪ জুলাই। প্যারিস অলিম্পিক্স ২৪ জুলাই শুরু হয়ে চলবে অগাস্টের ৯ তারিখ অবধি।
লিওনেল মেসি জানিয়ে দিলেন, কোপা আমেরিকা খেলার পর অলিম্পিক্সে নামা তাঁর পক্ষে সম্ভব নয়। উল্লেখ্য, অলিম্পিক্সে ফুটবল দলে অনূর্ধ্ব ২৩ ফুটবলারদের সঙ্গে ৩ জন সিনিয়র প্লেয়ার নামতে পারেন। ফলে মেসি খেলবেন কিনা তা নিয়ে চর্চা চলছিল। যদিও তিনি যে খেলবেন না তা দেশের অনূর্ধ্ব ২৩ কোচ হাভিয়ের মাসচেরানোকে জানিয়ে দিয়েছেন মেসি।
মেসি বলেছেন, মাসচেরানোর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি পরিস্থিতি অনুধাবন করতে পেরেছেন। আমরা কোপা আমেরিকায় নামছি। ফলে অলিম্পিক্স নিয়ে ভাবারও অবকাশ নেই। আমার যা বয়স তাতে সব টুর্নামেন্ট খেলা সম্ভব নয়। আমাকে সতর্ক থেকে বেছে বেছে খেলতে হবে। ফলে টানা ২টি টুর্নামেন্ট খেলার পরিস্থিতিতে আমি নেই।
মেসির কথায়, অলিম্পিক্স খেতাব আবার জিততে পারলে ভালোই লাগতো। অলিম্পিক্সে আগে খেলেছি, নিজেকে ভাগ্যবান মনে করি। অলিম্পিক্স, অনূর্ধ্ব ২০-র দিনগুলো ভোলার নয়। আমি আশা করি আমাদের দেশের ফুটবলাররা উপভোগ করবেন। অলিম্পিক্স সব সময়ই স্পেশ্যাল। সব কিছুর চেয়ে আলাদা।
কোপা আমেরিকা খেলায় মেসি ইন্টার মায়ামির অন্তত পাঁচটি ম্যাচে খেলতে পারবেন না। এরপর লিগস কাপ আছে, যা ইন্টার মায়ামি গত বছর জিতেছিল। অলিম্পিক্সে খেললে মেসি তাতেও খেলতে পারতেন না। ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় ইন্টার মায়ামি শীর্ষে রয়েছে। মেসি মায়ামির হয়ে চলতি মরশুমে ১৪টি গোল করেছেন।
উল্লেখ্য, বর্তমানে আর্জেন্তিনার অনূর্ধ্ব ২৩ দলের কোচ মাসচেরানোর সঙ্গে মেসি ২০০৮ সালে আর্জেন্তিনাকে বেজিং অলিম্পিক ফুটবলে সোনা জিতিয়েছিলেন। ২০২১ সালে আর্জেন্তিনা কোপা আমেরিকা জেতে। ২০২২ সালে জেতে বিশ্বকাপ। মেসি বলেছেন, ইউরোপ ছেড়ে মায়ামিতে আসা কঠিন ছিল। আমি জানি আমার ফুটবল কেরিয়ার আর বেশিদিন স্থায়ী হবে না। ফলে ক্লাবে থাকা, সতীর্থদের সঙ্গে উপভোগ করছি। এরপরই মেসি জানিয়ে দেন, কেরিয়ার শেষ করবেন ইন্টার মায়ামিতে থেকেই।
২০২৬ সালে পরবর্তী বিশ্বকাপ। তাতে আর্জেন্তিনা খেতাব দখলে রাখার চ্যালেঞ্জ নিয়েই নামবে। যদিও তাতে খেলার নিশ্চয়তা দিতে পারছেন না মেসি। তিনি বলেন, ৫ বা ৬টি বিশ্বকাপ খেলার মতো লক্ষ্য আমার নেই। যদি মনে করি, সব ঠিকঠাক চলছে, তাহলে বিশ্বকাপে খেলতে পারি। নচেৎ নয়। স্রেফ রেকর্ড গড়ার জন্য বিশ্বকাপে নামতে চান মেসি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications