Copa America: জয়ের মধ্যেই মেসির চোট নিয়ে উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে, পরের ম্যাচে খেলতে পারবেন এলএমটেন?
চিলির বিরুদ্ধে ম্যাচ কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। কিন্তু জয়ের মধ্যেও মেসিকে ঘিরে উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে। ম্যাচ চোট পান নীল সাদার রাজপুত্র। যা নিয়ে আশঙ্কার কালো মেঘ আর্জেন্টিনা শিবিরে।
পর পর দুই ম্যাচ জয়ের পরেও অধিনায়ক লিওনেল মেসির চোট নিয়ে কিছুটা চিন্তায় আর্জেন্টিনা দল। এলএমটেন উরুতে চোট পান খেলার ২৪ মিনিটের মাথায়। চিলির ডিফেন্ডার সুয়াজোর ট্যাকলে উরুর পেশিতে চোট লাগে মেসির। তবে অস্বস্তি থাকলেও এদিন পুরো ম্যাচই খেলেছেন মেসি। কিন্তু তারপরও তাকে নিয়ে শঙ্কা থেকেই যায়।

মেসি আরও জানিয়েছেন, এই ম্যাচের আগে শারীরিকভাবেও তিনি খুব একটা সুস্থ ছিলেন না, 'কয়েক দিন ধরেই গলাব্যথা, জ্বরও আছে। আজ এ কারণেই সম্ভবত একটু (ম্যাচে) ভুগেছি।' গত বছরের নভেম্বর থেকেই ছোটখাটো চোটের সঙ্গে লড়াই চলছে মেসির। সেই সময় প্রায় একই চোটে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ পুরোটা খেলতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক।
এরপর গত মার্চে ইন্টার মায়ামির জার্সিতে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন আর্জেন্টাইন তারকা। জয়ী ফুটবলার৷ ওই চোটে আর্জেন্টিনার দুটিসহ বেশ কয়েকটি ম্যাচ বাইরেই থাকতে হয় তাকে।
এদিকে মেসির চোট নিয়ে তেমন কিছুই বলতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে তখনও অধিনায়কের সঙ্গে কথা হয়নি জানিয়ে বলেন, 'মেসি কেমন আছে সেটা আমি এখনও জানি না। এখনও মেসির সাথে কথা বলিনি।'
চিলিকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুবার গোলের সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। ৩৬ মিনিটে তাঁর দূরপাল্লার শট চিলির পোস্টে লেগেছে। আগামী ৩০ জুন আর্জেন্টিনার পরের ম্যাচ পেরুর বিরুদ্ধে। শেষ আট নিশ্চিত হওয়ায় সেই ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে মেসিকে। কারণ নকআউটে পুরো ফিট মেসিকেই মাঠে নামাতে চাইবেন কোচ স্কালোনি।












Click it and Unblock the Notifications