গার্ড অব অনার দিয়ে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে স্বাগত জানানো হল প্যারিসে, দেখুন ভিডিও
গার্ড অব অনার দিয়ে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি মেসিকে স্বাগত জানানো হল প্যারিসে, দেখুন ভিডিও
গার্ড অব অনার দিয়ে ফ্রান্সে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে স্বাগত জানাল তাঁর ক্লাব প্যারিস সাঁ জাঁ। বিশ্বকাপ জয়ের পর বেশি কিছু সময় আর্জেন্টিনায় পরিবারের সঙ্গে কাটানোর পর ক্লাব ফুটবল খেলতে ফ্রান্সের ফিরেছেন মেসি। মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দেন তিনি।

পিএসজির ট্রেনিং সেন্টারে পা রাখার সঙ্গেই সতীর্থদের থেকে গার্ড অব অনার পান বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তাঁকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁর হাতে এই মুহূর্তে স্মরণীয় করে রাখার জন্য স্মারক তুলে দেন পিএসজির পরামর্শদাতা লুইস ক্যাম্পোস। এই ভিডিওটি পিএসজির পক্ষ থেকে তাদের টুইটারে ছাড়া হয়েছে।
একটি প্রাইভেট জেটে প্যারিসে আসার জন্য সোমবার আর্জেন্টিনা ছাড়েন লিওনেল মেসি, তাঁর স্ত্রী অ্যান্তোনেলা এবং তাঁদের সন্তানরা। এর আগে পিএসজির কোচ ক্রিস্টোফ গ্যালটায়ার জানিয়েছিলেন "২ বা ২ জানুয়ারি" লিওনেল মেসি চলে আসবেন প্যারিসে। বিশ্বকাপ জেতার পর, দেশে ফিরে বড় দিন এবং নতুন বছর পরিবারের সঙ্গে সেলিব্রেট করেন লিওনেল মেসি।
শুক্রবার চাতিয়াউরক্সের বিরুদ্ধে কোপা দি ফ্রান্সের ম্যাচে পিএসজির হয়ে মাঠে নামতে পারেন মেসি। বিশ্বকাপের ফাইনালে যে কিলিয়ান এমবাপেকে হারিয়ে ছিলেন মেসি, সেই এমবাপের সঙ্গেই ক্লাব ফুটবলে খেলতে হবে। বহু সমর্থক বিমানবন্দরে মেসিকে ফ্রান্সের আসার আগে শুভ যাত্রার শুভেচ্ছা জানান এবং তাঁকে ছাড়তে রোজারিও-র বিমানবন্দরে হাজির ছিলেন অসংখ্য মানুষ। বিরাট মাত্রায় সুরক্ষাবাহিনীকে রাখা হয়েছিল কিংবদন্তি ফরোয়ার্ড এবং তাঁর পরিবারের সঙ্গে সমর্থকদের একটি নির্দিষ্ট ব্যবধানে রাখার জন্য। লিওনেল মেসি দলের সঙ্গে যোগ দেওয়ায় অনেকটাই শক্তি বাড়ল পিএসজির।
বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে ফ্রান্সকে। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি এবং একটি গোল করেন অ্যাঞ্জেল ়ডি মারিয়া। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। তবে, আর্জেন্টিনার বিরুদ্ধে ফ্রান্সকে জেতানো তাঁর একার পক্ষে সম্ভব ছিল না কারণ তিনি যতই ঔদ্ধত্য প্রকাশ করুন তাঁর মধ্যে লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহা নক্ষত্র হয়ে ওঠার ক্ষমতা নেই। মহাতারকারা অতীতে একক দক্ষতায় দলকে চ্যাম্পিয়ন করতে পারে, যা করে দেখিয়েছেন মারাদোনা ১৯৮৬ সালে, মেসি দেখালেন ২০২২ সালে কিন্তু এমবাপে সেই মানের ফুটবসার নন, ফলে ওভাররেটেড এই ফুটবলারের পক্ষে তা সম্ভবও হয়নি।












Click it and Unblock the Notifications