Lionel Messi: মেসি নামতেই ছন্দে দল, রেকর্ড গড়তে ইন্টার মায়ামির প্রয়োজন ৩ পয়েন্ট

মেজর লিগ সকারের খেতাব জয়ের দুয়ারে ইন্টার মায়ামি। রবিবার সকালে(ভারতীয় সময় অনুসারে) টরন্টোকে হারিয়ে দিয়ে ট্রফি জয়ের আরও কাছে পৌঁছে গেল মেসি ব্রিগেড। ১-০ গোলেই জয় পেল মায়ামি। তবে সহজে জয় এল না ইন্টার মায়ামির।

মেসি, সুয়ারেজ, জর্ডি আলবা, সের্জিও বুস্কেটস এক ঝাঁক তারকা ফুটবলারকেই প্রথম একাদশে রাখেননি ইন্টার মায়ামি কোচ টাটা মার্টিনো, ফলে প্রথম থেকে খুব একটা ছন্দে পাওয়া যাচ্ছি‌ল না মায়ামিকে। ম্যাচের শুরু থেকে মায়ামির আক্রমণ জমাট ছিল না। ফলে প্রথমার্ধ শেষ হল গোলশূন্য ভাবেই। প্রথমার্ধে মাত্র চারটি শট নিতে পারে মায়ামি, এরমধ্যে দুটি ছিল গোলের লক্ষ্যে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মেসি নামানোর দাবি উঠে।

দ্বিতীয়ার্ধে বেশিক্ষণ মেসিকে বেঞ্চে বসিয়ে রাখতে পারলেন না কোচ টাটা মার্টিনো। ৬১ মিনিটেই সের্জিও বুস্কেটস এবং মেসিকে নামিয়ে দেন ইন্টার মায়ামি কোচ। সেরা দুই অস্ত্র প্রয়োগ করে ম্যাচ জয়ের পরিকল্পনা নিলেন টাটা মার্টিনো। কিন্তু সের্জিও বুস্কেটস বা মেসি নামার পরও গোলের সন্ধান পাচ্ছিল না ইন্টার মায়ামি। ফলে জয়ের জন্য সুয়ারেজকেও নামিয়ে দিলেন টাটা মার্টিনো।

সব অস্ত্র প্রয়োগ করার পরও গোলের দরজা খুলতে পারছিল না ইন্টার মায়ামি। ফলে দর্শকরা ধরে নিয়েছিলেন নিশ্চিত ড্র-য়ের দিকে এগোচ্ছে ম্যাচ। কিন্তু মেসি যখন মাঠে আছেন তখন ম্যাজিক তো হবেই। ম্যাচের অতিরিক্ত সময়ে সুয়ারেজের ক্রস থেকে দুরন্ত ভলিতে গোল করলেন কাম্পানা। ফলে ১ গোলে জিতেই মাঠ ছাড়ল ইন্টার মায়ামি। এই জয়ের ফলে ৩৩ ম্যাচে ৭১ পয়েন্টে পৌঁছে গেল মায়ামি।

মেজর লিগ সকারে সর্বাধিক পয়েন্ট সংগ্রহ করার রেকর্ড গড়তে পারে ইন্টার মায়ামি। ২০২১ সালে এক মরশুমে সর্বাধিক ৭৩ পয়েন্ট সংগ্রহ করার নিজর আছে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের। এরফলে পরের ম্যাচে তিন পয়েন্ট পেলেই সেই রেকর্ড ভেঙে দিতে পারবে মেসির দল।মেসির ব্রিগেড ইতিমধ্যেই সার্পোটার্স শিল্ড জিতে নিয়ে রেকর্ড গড়েছে।

চোট কাটিয় ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমেই চেনা ছন্দে আছেন মেসি। তবে টানা ক্রীড়াসূচির জন্য মেসিকে কয়েকটি ম্যাচে রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্টার মায়ামি টিম ম্যানেজমেন্ট। মূলত ওয়ার্কলোডের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেতাব জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে মেসিদের। এবার তাদের লক্ষ্য মেজর লিগ সকারে নয়া রেকর্ড গড়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+