পায়ের পেশীতে টান, আমেরিকা সফরে বার্সেলোনার সঙ্গে হয়তো যাবেন না মেসি
পায়ের পেশীতে টান, আমেরিকা সফরে বার্সেলোনার সঙ্গে হয়তো যাবেন না মেসি
লিওনেল মেসি ভক্তদের কাছে দুঃসংবাদ! পায়ের পেশীতে টান ধরার কারণে ক্লাব বার্সেলোনার সঙ্গে হয়তো আমেরিকা সফরে যাচ্ছেন না এলএম টেন।

প্রি সেশন প্রস্তুতি ম্যাচ খেলতে আর কয়েক দিনের মধ্যেই আমেরিকা উড়ে যাওয়ার কথা স্পেনের ক্লাব বার্সেলোনার। তার আগে ক্লাবের প্র্যাকটিস মাঠে অনুশীলন করার সময় মেসির পায়ের পেশীতে টান ধরে বলে বার্সেলোনার তরফে জানানো হয়েছে। গ্রেড ওয়ান কাফ স্ট্রেইন হওয়ায় ক্লাবই এলএম টেনকে আমেরিকায় নিয়ে যাওয়ার পক্ষপাতি নয় বলে জানা গিয়েছে।
গত মরশুমের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা এবারও খেতাব ধরে রাখতে মরিয়া। তার আগে দলের প্রধান তারকাকে সুস্থ দেখতে চায় স্পেনের ক্লাব। একই সঙ্গে আর্জেন্তেনিয় তারকা বার্সেলোনা ছাড়ছেন বলে যে দাবি তো হয়েছিল, তা ভ্রান্ত বলে ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications