রোনাল্ডো না মেসি? সেরা কে, উত্তর বলবে সুপার কম্পিউটার
রোনাল্ডো না মেসি! উত্তর বলবে সুপার কম্পিউটার
এই গ্রহে কে সেরা ফুটবলার, মেসি না রোনাল্ডো? দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে নিয়ে চিরন্তন এই দ্বন্দ্ব চলে আসছে। এবার সেই দ্বন্দ্বের উত্তর বলবে এক সুপার কম্পিউটার।
বেলজিয়ামের স্পোর্টজা নামের এক খেলার ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুয়ায়ী সেদেশের কেইউ লুভেন ইউনিভার্সিটির ডেটা এক্সপার্ট টিম একটি বিশেষ ফর্মুলার সুপার কম্পিউটার তৈরি করেছে।

বিশেষ এই কম্পিউটার ফুটবলারদের ১৬০০ রকম অ্যাকশন পর্যবেক্ষণ করে ভিন্ন ভিন্ন পয়েন্ট দিতে পারে। গোলের সংখ্যা, গোলে অবদান রাখার সংখ্যা, ফুটবলারদের গতি, দ্রুত দৌড়ানো, হেডে গোল করা, অ্যাকশন সব কিছু পরিমাপ করতে পারে এই সুপার কম্পিউটার।
ডেটা এক্সপার্টদের যুক্তি, ফুটবলে শট মারা থেকে শুরু করে, ডিব্রল করা, ট্যাকেল করা, কোনও ফুটবলারের প্রতিটি মুভমেন্ট এই সুপার কম্পিউটার পরিমাপ করতে পারে। সেই অনুযায়ী একটি নির্দিষ্ট পয়েন্ট দিয়ে মেসি-রোনাল্ডোর মধ্যে কে সেরা ফুটবলার জানানোর ক্ষমতা রাখে এই সুপার কম্পিউটার।
মরসুমে ভর ফুটবলাররা কেমন খেললেন প্রতিটি ডেটা এই সুপারকম্পিউটারে স্টোর রাখা সম্ভব। মরসুম শেষে এরপর মেসি ও রোনাল্ডোর মধ্যে কে বেশি পয়েন্ট পেলেন, সেই বিচারে রোনাল্ডো ও মেসির মধ্যে সেরা কে বেছে নেওয়া যাবে।












Click it and Unblock the Notifications