Pele: ফুটবল সম্রাটের প্রয়াণে শোকপ্রকাশ মেসি-নেইমার-রোনাল্ডো-এমবাপের
Pele: ফুটবল সম্রাটের প্রয়াণে শোকপ্রকাশ মেসি-নেইমার-রোনাল্ডো-এমবাপের
সারা বিশ্বকে কাঁদিয়ে ২৯ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফুটবল সম্রাট পেলে। তাঁর প্রয়াণে অন্ধকার নেমে এসেছে ফুটবল বিশ্বে। সদ্য লিওনেল মেসি এবং আর্জেন্টনার বিশ্বকাপ জয় সেলিব্রেট করছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা কিন্তু সেই আনন্দের আবহ মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল ফুটবল সম্রাটের বিদায়ে। পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার এবং এমবাপে।
পেলেকে শ্রদ্ধার্ঘ্য নেইমারের:
ইনস্টাগ্রামে পেলের একটি মুকুট পরা ছবি শেয়ার করে কিংবদন্তির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন নেইমার। ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, "পেলের আগে ১০ শুধু একটা সংখ্যাই ছিল। আমার জীবনে কোনও একটা জায়গায় এই কথাটা আমি পড়েছিলাম। এই বাক্য সুন্দর কিন্তু অসম্পূর্ণ। আমি বলতে চাই পেলের আগে ফুটবল শুধু একটা খেলা ছিল। পেলে এই খেলাটাই বদলে দিয়েছেন। ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন তিনি, বিনোদনের মাধ্যম করে তুলেছেন। দরিদ্রের কালো চমরার মানুষদের নতুন ভাষা শিখিয়েছেন এবং বিশেষ করে ব্রাজিলের ফুটবলকে দিশা দিয়েছেন তিনি এবং ব্রাজিল নিজের স্থান তৈরি করে নিয়েছে, রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন কিন্তু তাঁর জাদু বজায় থাকবে। পেলে সব সময়ের জন্য।"
ফুটবল সম্রাটকেশ্রদ্ধার্ঘ্য ফুটবলযুবরাজের:
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি ইনস্টাগ্রামে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন পেলেকে। 'রাজা'র সঙ্গে তাঁর ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "রেস্ট ইন পিস পেলে।" ৮২ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে শেষ পর্যন্ত হার মানেন পেলে। পেলের মৃত্যু সংবাদ জানান তাঁর কন্যা।
পেলেকে শ্রদ্ধা নিবেদন রোনাল্ডোর:
নেইমার, মেসির মতো ইনস্টাগ্রামে পেলের সঙ্গে নিজের ছবি শেয়ার করে কিংবদন্তিকে শ্রদ্ধা নিবেদন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো শ্রদ্ধাজ্ঞাপন করে লিখেছেন, "ব্রাজিলের প্রত্যেককে আমার সমবেদনা জানাই এবং নির্দিষ্ট ভাবে সমবেদনা জানাতে চাই এডসন আরান্তেস দো নাসিমেন্তোর (পেলে) পরিবারকে। চিরকালীন রাজা পেলেকে নিছক 'বিদায়'। এই মুহূর্তে ফুটবল বিশ্ব কতটা কষ্ট অনুভব করছে তা কোনও শব্দ দিয়ে বোঝানো যাবে না। কোটিকোটি মানুষের অনুপ্রেরণা। আপনি যে ভাবে আমার প্রতি ভালবাসা দেখিয়েছেন তা দূরে থেকেও প্রতি মুহূর্তে অনুভব করেছি। তাঁকে কখনও ভোলা যাবে না, আমাদের মতো প্রত্যেক ফুটবলপ্রেমীর হৃদয়ে থাকবেন তিনি সব সময়ে। রেস্ট ইন পিস কিং পেলে।"
শোক প্রকাশ এমবাপের:
ফুটবল সম্রাটের প্রয়াণে শোক প্রকাশ করেছেন ফরাসি ফুটবলের নক্ষত্র কিলিয়ান এমবাপে। ইনস্টাগ্রামে পেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "ফুটবলের রাজা আমাের ছেড়ে চলে গেলেন কিন্তু তাঁর কিংবদন্তি অমর হয়ে থাকবে। রেস্ট ইন পিস কিং।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications