ব্রাজিল সহ এই দুইটি দেশকে বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার মনে করছেন মেসি

ব্রাজিল সহ এই দুইটি দেশকে বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার মনে করছেন মেসি

আর্জেন্টাইন যুবরাজ লিওনেল মেসি কেরিয়ারের শেষ বিশ্বকাপটি খেলতে চলেছেন কাতারে চলতি বছর। ফিফা বিশ্বকাপ ২০২২ শুরুর আগেই বিশ্ব ফুটবলের সর্বাকেলর অন্যতম নক্ষত্র নিজেদের দেশ আর্জেন্টিানার এক সংবাদমাধ্যমের সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাজিল সহ এই দুইটি দেশকে বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার মনে করছেন মেসি


মেসিকে ঘিরে সারা বিশ্বের মতোই তাঁর দেশের মানুষদের মধ্যেও সব সময়ে কাজ করে এক নতুন উদ্দীপনা। মেসি মন্ত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মতো মোহিত হয়ে ওঠে তাঁর দেশের মানুষরাও, যেমনটা ছিলেন তাঁরা মারাদোনার ক্ষেত্রে। ফুটবল যুবরাজেরের কেরিয়ারের শেষ বিশ্বকাপকে ঘিরে লাতিন আমেরিকার দেশটির মানুষদের মধ্যে উন্মাদনার একটা স্রোত তৈরি হয়েছে। মেসিও এই বিশ্বকাপ নিয়ে বেশ রোমাঞ্চিত।

সদ্যই কাতার বিশ্বকাপে তাঁর বিচারে কারা ফেভারিট তাদের নাম একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন মেসি। তাঁর বিশ্বাস, এবার ভাল করবে ইংল্যান্ড। তা ছাড়া ফেভারিট হিসেবে তিনি এগিয়ে রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং জার্মানি'কে। মেসি মনে করেন ফ্রান্স এবং স্পেন এ বারের টুর্নামেন্টের অন্যতম দল হয়ে উঠতে পারে এবং অনেক বড় দলকেই বাইরের রাস্তা দেখাতে পারে। এমনিতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।

আরএমসিকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, "ফেভারিট হিসেবে কাতার বিশ্বকাপ খেলবে ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন। আমি নিশ্চিত, আরও কয়েকটা দেশের নাম ভুলে গিয়েছি তবে এ বারের বিশ্বকাপে আমি ব্রাজিল এবং ফ্রান্সকে বড় দাবিদার হিসেবে এগিয়ে রাখব।"

এ বারের বিশ্বকাপের অন্যতম দাবিদার মেসির আর্জেন্টিনাও বটে। দীর্ঘ দিন পর এই রকম ভাল ছন্দে রয়েছে আর্জিন্টিনা। কোপা আমেরিকা, ফাইনালেসিমা জেতা আর্জেন্টিনা দলকে অনেকেই ২০২২ কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট মনে করেন। তবে, প্রতিপক্ষকে এগিয়ে রাখার এই টেকনিক আসনে মেসির চাপ বাড়ানোর খেলা বলেই মনে করছেন অনেকে। উল্লেখ্য না করলেই নয়, বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে চিন্তায় রেখেছে অ্যাঞ্জেল ডি মারিয়া এবং পাওলো দিবালার চোট। দলের হৃদপিণ্ড লিওনেল মেসিও চোটের কবলে পড়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+