Lionel Messi: মেসি ম্যাজিক আমেরিকান ফুটবলে, তারকাদের আগমনে এমএলএসে দর্শক সংখ্যার রেকর্ড বৃদ্ধি
ইউরোপীয় ফুটবলের মায়া কাটিয়ে কেরিয়ারের শেষ সময়ে আমেরিকার মেজর লিগ সকারে নাম লিখিয়েছেন লিও মেসি। তাঁর মতো বিশ্বকাপজয়ী মহাতারকা নাম লেখাতেই মেজর লিগ সকারে নবজোয়ার এসেছে। লা লিগা থেকে লিগ ওয়ান মেসি যেখানেই খেলবেন সেখানকার ফুটবলকে খ্যাতির শীর্ষে নিয়ে গিয়েছেন। ব্যতিক্রম নয় মেজর লিগ সকার।
মেসির আগমনের পরই অনেক তারকা ফুটবলারই মেজর লিগ সকারে নাম লিখিয়েছেন ইন্টার মায়ামি সহ মেজর লিগ সকারের বিভিন্ন ক্লাবে। এরফলে এই লিগকে কেন্দ্র করে আমেরিকার মানুষের উৎসাহ বেড়েছে। শুধু তাই নয় তার প্রভাব পড়েছে দর্শক সংখ্যাতেও। বিগত মরশুমের তুলনায় চলতি মরশুমে মেজর লিগ সকারের ম্যাচগুলিতে দর্শক সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে। সৌজন্যে মেসি-সুয়ারেজের মতো তারকারাই।

আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন ফুটবলারদের উপস্থিতির জন্য অনেক সময়ই মেজর লিগ সকারের খেলা বড় স্টেডিয়ামে করতে হয়েছে। আগামী ১৯ অক্টোবর মেজর লিগ সকার শেষ হবে। তার আগে আরও ১৬টি ম্যাচ রয়েছে। আয়োজকরা আশাবাদী আগামী ১৬ ম্যাচেও বিপুল পরিমাণে দর্শকরা আসবেন।
বর্তমানে ৩৩ ম্যাচে ৭১ পয়েন্টে আছে মায়ামি। মেজর লিগ সকারে সর্বাধিক পয়েন্ট সংগ্রহ করার রেকর্ড গড়তে পারে মেসি ব্রিগেড। ২০২১ সালে এক মরশুমে সর্বাধিক ৭৩ পয়েন্ট সংগ্রহ করার নিজর আছে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের। এরফলে পরের ম্যাচে তিন পয়েন্ট পেলেই সেই রেকর্ড ভেঙে দিতে পারবে মেসির দল।মেসির ব্রিগেড ইতিমধ্যেই সার্পোটার্স শিল্ড জিতে নিয়ে রেকর্ড গড়েছে।
কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে পায়ে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। এরপর থেকে এখনও ম্যাচ খেলতে দেখা যায়নি এলএমটেনকে। ৩৭ বছরের মেসি গত ১৪ জুলাই কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে গুরুতর চোট পান এল এম টেন। ফোলা গোড়ালি নিয়ে কোনও রকমে মাঠ ছাড়েন। হাঁটাচলা করতেও সমস্যা হচ্ছিল আর্জেন্তিনার অধিনায়ককে। চোট কাটিয়ে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি ম্যাচে ফেরেন মেসি। চোটের জন্য ইন্টার মায়ামির হয়ে অনেকগুলি ম্যাচেই খেলতে পারেননি মেসি।












Click it and Unblock the Notifications