Lionel Messi: ২০২৬ বিশ্বকাপে খেলবেন? এশিয়া সফরে এসে সিদ্ধান্ত জানালেন মেসি

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই জল্পনাটা শুরু হয়েছিল চার বছর পর ২০২৬ সালের বিশ্বকাপে কি দেখা যাবে লিও মেসিকে? অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন আর্জেন্টাইন অধিনায়ক নিজেই। ২০২৬সালের বিশ্বকাপ খেলার নিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন মেসি।

একটি চিনা সংবাদমাধ্যমের সঙ্গে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর মধ্যে রয়েছে আগামী বিশ্বকাপ খেলার প্রসঙ্গও। । সাত বারের ব্যালন ডি অর জয়ী তারকা জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপে তিনি খেলবেন না।।

মেসি

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, 'আগেই যেমনটা বলেছি, আমি মনে করি না পরের বিশ্বকাপে খেলব। জানি না ভবিষ্যতে কী হবে, তবে আমি এই বিষয়ে আমার মন পরিবর্তন করিনি। আমি বিশ্বকাপ দেখতে যেতে চাই, কিন্তু খেলব না।"

৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফুটবল কেরিয়ারের শেষ লগ্নে এসে স্বপ্ন পূরণ হয়েছে রাজপুত্রে। ২০০৬ সাল থেকে বিশ্বকাপ খেললেও এর আগে কোন বারই কাপ জিততে পারেননি এলএমটেন।
২০১৪ সালে খুব কাছে গিয়েও স্বপ্ন অধরাই থাকে মেসির। তবে কাতারে তাঁর অধরা স্বপ্ন পূরণ হয়েছে। এই প্রসঙ্গে মেসি বলেছেন, "অনেক দিনের অধরা বিশ্বকাপ জয়ের পর আমি খুশি এবং আমার আমার কেরিয়ারের জন্য আমি কৃতজ্ঞ।"

মেসি

দলের সঙ্গে না থাকলেও খেলা দেখতে যাবেন বলে জানিয়েছেন মেসি। তাঁর কথায়, 'আমি ২০২৬ বিশ্বকাপ উপভোগ করতে যাবো। আমি সেখানে থেকে বিশ্বকাপ দেখবো। তবে অংশ নিতে যাবো না।'

মেসি নিজেও বিশ্বকাপের পর দলের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতেও নিয়মিত অংশ নিচ্ছিলেন। বর্তমানে এশিয়া সফরের অংশ হিসেবে আর্জেন্টিনা দল আছে চিনের রাজধানী বেজিংয়ে। মেসিও রয়েছেন দলের সঙ্গে। ১৫ জুন বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ।

পিএসজি ছেড়ে মেসি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। মূলত মায়ামিতে তার বিলাসবহুল বাড়ি রয়েছে। ২০২৪ সালের কোপা আমেরিকা ও ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। মেসি ভক্তরা তাই আশায় বুক বেঁধেছিল, হয়ত মেসিকে আবারও দেখতে পারবেন বিশ্বকাপের মঞ্চে। কিন্তু, ২০২৬ সালে বিশ্বকাপের সবুজ গালিচায় দেখা যাবে না মেসির শিল্প।

মেসি

মেসি যা আভাস দিলেন তাতে ২০২৪ সালের কোপা আমেরিকায় দেশের জার্সিতে আন্তর্জাতি কেরিয়ারে তাঁর শেষ বড় টুর্নামেন্ট হতে চলেছে। ২০২১ সালে কোপা আমেরিকা দিয়ে শুরু হয়েছিল আর্জেন্টিনার জয়যাত্রা। এরপর তারা জেত ফাইনালিসীমা। সবশেষে ২০২২ সালের ডিসেম্বর মাসে বিশ্বকাপ জিতে বেশি বাহিনি। নিজের ফেয়ারওয়েল টুর্নামেন্ট জয় দিয়ে শেষ করতে চাইবেন ফুটবলের বর্তমান রাজপুত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+