Lionel Messi: নতুন ভূমিকায় আসছেন! ভিডিও পোস্ট করে জল্পনা উস্কে দিলেন মেসি
এবার কী নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে লিও মেসিকে? সমাজ মাধ্যমে জল্পনা উস্কে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক স্বয়ং। দেশের হয়ে কোপা আমেরিকা, বিশ্বকাপ জেতা হয়ে গিয়েছে। শান্তির খোঁজে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন ফুটবলের রাজপুত্র। ফুটবলের পাশাপাশি নতুন প্রজেক্টে নিজেকে যুক্ত করার আভাস দিলেন মেসি।
শনিবার সমাজ মাধ্যমে একটি ছোট্ট ভিডিও প্রকাশ করেছেন মেসি। যেখানে দেখা যাচ্ছে বালির মধ্যে দৌঁড়ে এসে দূষণ লেখা একটি বস্তুকে শট মারলেন মেসি। অর্থ্যাত দূষণ বিরোধী প্রচারের নতুন মুখ হতে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এরআগে ইউনিসেফের সঙ্গে একাধিক প্রজেক্টে কাজ করেছেন আর্জেন্টাইন তারকা। ইউনিসেফের শুভেচ্ছাদূতও তিনি।

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৮০ সেকেন্ডে গোল করেন মেসি। কেরিয়ারে এটি তাঁর দ্রুততম গোল। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে আগামী সোমবার প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেখানে মেসি যাচ্ছেন না।ছুটি কাটাতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।
কারণ আর্জেন্টাইন মহাতারকা টানা খেলে ক্লান্ত, পরিশ্রান্ত। সেই কারণে তিনি যাতে ছুটিতে যেতে পারেন, সেই জন্যই ইন্দোনেশিয়ার বিরুদ্ধে নামবেন না মেসি। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মেসি না খেলায় হতাশ সেই দেশের সমর্থকরা।

একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, 'এখনও প্রচুর সময় পড়ে আছে। তাই এটা নিয়ে ভাবার মতো অবস্থা সৃষ্টি হয়নি। আপাতত নিজের ফুটবল ও জীবন উপভোগ করাই লক্ষ্য। যেটা প্যারিসে পারিনি।'













Click it and Unblock the Notifications