Lionel Messi: ইন্টার মায়ামিও ছাড়বেন মেসি? কোন ক্লাবে নাম লেখাবেন আর্জেন্টাইন তারকা?

বার্সেলোনায় নিজের আধিপত্য ছেড়ে পিএসজিতে গিয়েছি‌লেন মেসি। কিন্তু সেখানে বেশিদিন স্থায়ী হতে পারেননি লিও, গত মরশুমেই যোগ দেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। কিন্তু এবার মায়ামির মায়াও ত্যাগ করছেন মেসি? অর্থ্যাত ইন্টার মায়ামি ছেড়ে নতুন ক্লাবে নাম লেখাবেন আর্জেন্টাইন রাজপুত্র?

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর মেসিকে এই দলের জার্সিতে জার্সিতে নাও দেখা যেতে পারে। মেসি এই ক্লাব ছেড়ে দিতে পারেন। ২০২৫ সালের ডিসেম্বরে তাঁর চুক্তির মেয়াদ শেষ হলে তিনি মিয়ামি ছেড়ে চলে যেতে পারেন, যার অর্থ মেজর লিগ সকারে তাঁর আর মাত্র একটি পূর্ণ মরশুম বাকি রয়েছে।'

Lionel Messi

কেরিয়ারের বিদায় বেলায় কোন ক্লাবে নাম লেখাবেন মেসি? আবার কি ফিরে যাবেন তাঁর প্রিয় ক্লাব বার্সেলোনাতে। বার্সা নয় মেসি ক্লাব কেরিয়ার শেষ করতে পারেন আর্জেন্টিনা থেকেই। নিজের ফুটবল জীবন আর্জেন্টিনার ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজে শুরু করেছিলেন মেসি। সেখানেই প্রথম নজর কাড়েন মেসি। প্রতিবেদন অনুসারে, নিজের ছোটবেলার ক্লাবে খেলেই অবসর নিতে পারেন মেসি।

নিউওয়েল ওল্ড বয়েজে ফুটবলে হাতেখড়ি হলেও, খুব অল্প বয়সেই সেখান থেকে চলে যান লা মাসিয়া অ্যাকাডেমিতে। কেরিয়ারের একেবারে শেষে আবার নিজের ছোটবেলার ক্লাবে ফিরতে পারেন মেসি। সেখানে খেলে কেরিয়ার শেষ করতে পারেন আর্জেন্টাইন তারকা।

এরআগেও একাধিকবার নিজের দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন মেসি। কিন্তু আর্জেন্টিনার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে সেখানে যেতে পারেননি। কারণ তাঁর সন্তানদের ভবিষ্যত ব্যাহত হতে পারে, এই আশঙ্কা ছিল। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে সে দেশের পরিস্থিতি অবশ্য বেশ কিছুটা বদল ঘটেছে। আর্জেন্টিনার আর্থিক পরিস্থিতি এখন আগের থেকে ভাল।

কয়েকদিন আগেই নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন লিও মেসি। প্রযোজনা সংস্থার নাম দিয়েছে‌ন ৫২৫ রোজারিও'। প্রসঙ্গত, আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেন মেসি। নিজের জন্মস্থানকে খুবই ভালবাসেন তিনি। তাই নিজের প্রযোজনা সংস্থার নামও রেখেছেন জন্মস্থানের নামে।

৩৭ বছর বয়সি তারকা এখন খেলেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে একটি অফিস খুলছেন মেসি। পাশাপাশি হলিউডের শহর লস অ্যাঞ্জেলস থেকেও সংস্থা চালানো যাবে।
বর্তমানে ৩০ ম্যাচে থেকে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে আছে ইন্টার মায়ামি, যার অর্থ হল টাটা মার্টিনোর দলকে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করতে হল ১২টি খেলা থেকে ৯ পয়েন্ট নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+