চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের গোলে রিয়াল বধ পিএসজি-র, রোনাল্ডোকে টপকে অঁরিকে কীভাবে স্পর্শ করলেন মেসি?
চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে কিলিয়ান এমবাপের নাটকীয় গোলে রিয়াল মাদ্রিদকে হারাল প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি)। তবে জয়ের ব্যবধান বাড়তে পারতো, যদি না লিওনেল মেসি পেনাল্টি মিস করতেন। চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টি নষ্টের রেকর্ডে মেসি টপকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ধরে ফেললেন থিয়েরি অঁরিকে।
😍😍😍#PSGRM pic.twitter.com/QWAc4JdIYX
— Paris Saint-Germain (@PSG_English) February 16, 2022
এই ম্যাচে আগাগোড়া আধিপত্য বজায় রেখেই খেলতে থাকে পিএসজি। সারা ম্যাচে ৬০ শতাংশ বল তাদের দখলেই ছিল। রিয়াল মাদ্রিদ একটিও শট যেখানে টার্গেটে রাখতে পারেনি, সেখানে পিএসজির টার্গেটে শট নিয়েছে ৮টি। নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন শেষ লগ্নে জয়সূচক গোল করা কিলিয়ান এমবাপে। পিএসজি ছেড়ে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেবেন বলে জল্পনা রয়েছে। সেই দলের বিরুদ্ধেই জ্বলে উঠলেন এমবাপে। জয়সূচক গোল করার আগে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি। এমবাপের গোলের প্রয়াসগুলি অনবদ্য দক্ষতায় প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক কুর্তোয়া।
MVP. 💪🏽🙏🏽🏆 @ChampionsLeague pic.twitter.com/WS2blAPsM0
— Kylian Mbappé (@KMbappe) February 16, 2022
প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। নেইমারকে এদিন শেষের ২০ মিনিট খেলান পিএসজি কোচ। নেইমারের ব্যাক হিল থেকেই রিয়ালের ডিফেন্ডারদের চ্যালেঞ্জ সামলে বল জালে জড়ান এমবাপে। তাঁকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে অভিহিত করেছেন পিএসজি ম্যানেজার মরিসিও পোচেত্তিনো। গোল করার পর সাইডলাইন সেলিব্রেশনের সময় এমবাপে অনিচ্ছাকৃতভাবেই আঘাত করে বসেন পোচেত্তিনোর নাকে! একের পর এক আক্রমণ তুলে এনেও গোল না পাওয়ায় দ্বিতীয়ার্ধে কিছুটা হতাশ লাগছিল পিএসজি ফুটবলারদের। বিশেষ করে ৬১ মিনিটের মাথায় লিওনেল মেসির পেনাল্টি নষ্ট যার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

🖼️ THE SAVE (2022)
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) February 15, 2022
👨🎨 @ThibautCourtois#UCL pic.twitter.com/hyoAncMw3z
এমবাপেকে অবৈধভাবে বক্সে বাধা দিয়েছিলেন কারভাজাল। ফলে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু গোল করতে ব্যর্থ হন মেসি। রিয়াল গোলরক্ষক কুর্তোয়ার দাবি, এতে ভাগ্যের সহায়তা তো ছিলেই। তবে মেসির বিভিন্ন পেনাল্টি মারা খুঁটিয়ে দেখাও কাজে লেগেছে। মেসি এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ২৩ বার পেনাল্টি নিতে গেলেন। তার মধ্যে মিস করলেন এবার নিয়ে পাঁচবার। যার ফলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে তিনি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে পেনাল্টি মিসের রেকর্ডে স্পর্শ করলেন থিয়েরি অঁরিকে।












Click it and Unblock the Notifications