'বিশ্বকাপ না জিতে ফুটবল ছাড়ব না', নাইজেরিয়া ম্যাচের আগে আবেগপ্রবণ মেসি
বিশ্বকাপ শুরুর আগে থেকেই লিওনেল মেসির অবসর নিয়ে অনেক কথা বাজারে ছড়িয়েছে। তিনি এটাই শেষ বিশ্বকাপ খেলছেন বলেও সকলে ধরে নিয়েছেন।
বিশ্বকাপ শুরুর আগে থেকেই লিওনেল মেসির অবসর নিয়ে অনেক কথা বাজারে ছড়িয়েছে। তিনি এটাই শেষ বিশ্বকাপ খেলছেন বলেও সকলে ধরে নিয়েছেন। এবং যা অবস্থা তাতে নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচে ড্র হলে বা হারলে বিশ্বকাপ থেকে লজ্জার বিদায় নিতে হবে মেসিদের।

তবে তিনি নিজে কী ভাবছেন? বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় মেসি নিজে কিন্তু পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। তাঁর বয়স ৩১ বছর। যা অর্থ এবার না পারলে পরের বার ফের কাতার বিশ্বকাপে মেসিকে খেলতে দেখা যেতে পারে।
মেসি বলছেন, আমি সব ধরনের বড় টুর্নামেন্ট জিতেছি। ফলে দেশের হয়ে বিশ্বকাপ না জিতে ফুটবলকে বিদায় জানাতে চাই না।
২০১৪ সালে বিশ্বকাপ জয়ের একেবারে কাছে এসে গিয়েছিল আর্জেন্তিনা। ফাইনালে জার্মানির কাছে ০-১ গোলে হারতে হয়। এত কাছে এসেও মেসি দেশকে চ্যাম্পিয়ন করতে পারেননি। আর এবার তো খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে দল।
মেসি বলেছেন, তিনি ও দলের সতীর্থরা বিশ্বকাপ জিততে চান। কারণ বিশ্বকাপ জেতার স্বপ্ন তাঁরা দেখেন। দেশবাসীর জন্য তাঁরা বিশ্বকাপ জিততে চান। কারণ লক্ষ লক্ষ আর্জেন্তাইনের সেটাই স্বপ্ন। তাঁদের স্বপ্নকে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাজের সকলের।
গ্রুপ ডি-র মরণ-বাঁচন ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে নামছে আর্জেন্তিনা। এই ম্যাচে যে দল জিতবে, পরের রাউন্ডে সেই দলই যাবে। ড্র করলে নাইজেরিয়া পরের রাউন্ডে যাবে, তবে লিওনেল মেসির দল ড্র করলে বিশ্বকাপ থেকে বিদায় নেবে। তবে একইসঙ্গে আইসল্যান্ডকেও ক্রোয়েশিয়ার কাছে হারতে হবে।












Click it and Unblock the Notifications