Lionel Messi: কবে যোগ দেবেন ইন্টার মায়ামিতে? নিজের পরিকল্পনা জানালেন মেসি
ঘোষণা পর্ব হয়ে গিয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও ইন্টার মায়ামিতে যোগ দেননি মেসি। আগামী ৩০ জুন পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে আর্জেন্টিন অধিনায়কের। চুক্তি শেষের পরই আনুষ্ঠানিকভাবে নতুন ক্লাবে যোগ পারেন এলএমটেন। এমনই জল্পনার মাঝে এবার ইন্টার মায়ামিতে যোগদান নিয়ে মুখ খুললেন মেসি।
জন্মদিনের দিনেই নিজের পুরনো ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজের বিরুদ্ধে খেলতে নামেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার ম্যাক্সি রডরিগেজের ফেয়ারওয়েল ম্যাচে অংশ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। এরপর একটি দেশীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে নিজের ভবিষ্যত পরিকল্পনা জানিয়েছেন রাজপুত্র।

জন্মদিন পরেই ঘনিষ্ঠ মহলে নিজের বড় ইচ্ছের কথা জানিয়েঠেন মেসি। একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, লিওনেল মেসি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি আগামীএক বছর আর আর্জেন্টিনার জার্সিতে কোনও ম্যাচ খেলতে চান না।

দূরত্ব বাড়ানোর প্রক্রিয়া কী শুরু করে দিলেন মেসি? আগেই জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপে তিনি সম্ভবত খেলবেন না। সব কিছু ঠিক থাকলে আগামী বছর কোপা আমেরিকাই দেশের জার্সিতে শেষ বড় টুর্নামেন্ট হতে চলেছে মেসির।












Click it and Unblock the Notifications