Lionel Messi: মেসির চমক, নতুন দলে যোগ দিয়েই সতীর্থদের বিশেষ উপহার আর্জেন্টাইন তারকার
ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নেমেছেন, পর পর দুই ম্যাচে গোলও করেছেন। ফলে মেসি মায়াজালে এখন আচ্ছন্ন মায়ামি। নতুন দলে যোগ দিয়ে সমর্থকদের মন জিতেছেন। এবার সতীর্থদেরও মন জয়ে সচেষ্ট হলেন এলএমটেন। বিশ্বকাপ জয়ের পর পর আর্জেন্টিনা দলে তাঁর সতীর্থদের সোনায় মোড়া আইফোন উপহার দিয়েছিলেন মেসি।
মাঠের মতোই মাঠের বাইরেও মেসিই নেতা। নতুন দলের সতীর্থদের মন জিতে নিলেন ইন্টার মায়ামির যাত্রাপথের সূচনা লগ্নেই। মেসির কাছ থেকে বিশেষ উপহার পেলেন তাঁর সতীর্থরা। ইন্টার মায়ামির সতীর্থদেরও বিশেষ ভাবে তৈরি হেডফোন উপহার দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।

ইন্টার মায়ামির জার্সির রঙের (গোলাপী এবং কালো) হেড ফোনে বিশেষভাবে ছাপানো হয়েছে ক্লাবের লোগো। দলের রাইট ব্যাক ডিআন্দ্রে ইয়েডলিনকে মেসির উপহার দেওয়া হেডফোন ব্যবহার করতে দেখা গিয়েছে। তা থেকেই গোটা বিষয়টি প্রকাশ্যে এসেছে।
এই প্রসঙ্গে ইয়েডলিন বলেছেন, ''দলের সবাইকে এই হেডফোন মেসি দিয়েছে। বলতে পারব না কিনে এনেছে না তৈরি করিয়েছে। তবে প্রথম ম্যাচ খেলার আগেই মেসি সবাইকে এই হেডফোন দিয়েছে।' নতুন দলে গিয়ে দ্রুত পরিবেশ পরিস্থিতির সঙ্গে যেমন মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তেমনই, সতীর্থদের সঙ্গেও মিশে যাওয়ার চেষ্টা করছেন। দলগত ঐক্যই যে সাফল্যের চাবিকাঠি।

মেজর সকার লিগের ক্লাবে দু'টি ম্যাচে তিনটি গোল করেছেন মেসি। অভিষেক ম্যাচে ক্রুজ় আজুলের বিরুদ্ধে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। পরের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে প্রথমার্ধেই জোড়া গোল করেছেন মেসি। পরে একটি গোল করিয়েওছেন। আটলান্টার বিরুদ্ধে গোল করে নজির গড়েছেন মেসি।












Click it and Unblock the Notifications