Lionel Messi: রোজারিওতে পেলেন অবিস্মরণীয় অভ্যর্থনা, জন্মদিনে হ্যাটট্রিক মেসির, দেখুন ভিডিও

শনিবার ছিল লিওনেল মেসির ৩৬তম জন্মদিন। কিন্তু জন্মদিনেও ফুটবল থেকে দূরে থাকলেন না আর্জেন্টাইন অধিনায়ক। পরিবারের সঙ্গে যেমন জন্মদি‌‌ন সেলিব্রেট করলেন তেমনই বল পায়েও মাঠে নামলেন। না কোনও পেশাদার ফুটবল ম্যাচে নয়, জন্মদিনে প্রীতি ম্যাচ খেললেন এলএমটেন। মেসি বল পায়ে নামবেন গোল করবেন না, তাই আবার হয় নাকি। প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করে জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন ফুটবলের রাজপুত্র।

শনিবার ছিল মেসির ৩৬তম জন্মদিন। বিশেষ এই দিনেই নিজের পুরনো ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজের বিরুদ্ধে খেলতে নামেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

মেসি

আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার ম্যাক্সি রডরিগেজের ফেয়ারওয়েল ম্যাচে অংশ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসির জন্য চমক অপেক্ষা করছিল। মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গেই আলোর রোশনাইতে বরণ করে নেওয়া হল জাদুকরকে।

ম্যাচের আগে আলোর রোশনাই দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে।জন্মদিনের শুভেচ্ছা জানাতে গোটা নিউ ওয়েলস স্টেডিয়াম ভর্তি ছিল। নিজের জন্মদিনে হ্যাটট্রিকও করেছেন মেসি। ওই আর এই ম্যাচে হ্যাটট্রিক করলেন আর্জেন্তাইন তারকা। গোটা স্টেডিয়াম যেন তাঁকেই বরণ করে নেয় নিজ ভঙ্গিমায়।


বিশ্বকাপ জয়ীকে সামনে থেকে এক ঝলক দেখার জন্য মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে ভিড় উপচে পড়েছিল। ম্যাক্সি রডরিগেজের ফেয়ারওয়েল ম্যাচের আগে আলোর রোশনাই দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

মেসি

নিউ ওয়েলস ক্লাবের পক্ষ থেকেও মেসিকে বরণ করে নেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ম্যাচের শুরুতেই মেসি এবং রড্রিগেজকে সংবর্ধনা জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন একাধিক ক্লাব কর্তা থেকে প্রাক্তন ফুটবলাররা।


এই ম্যাচ ছিল রডরিগেজের শ্রদ্ধায়। কিন্তু সব আলো একা কেড়ে নিয়েছিলেন মেসিই। ৪২ হাজার দর্শক মেসির জন্য গ্যালারিতে 'হ্যাপি বার্থডে' গেয়েছিলেন ম্যাচ শুরুর আগে। এখানেই শেষ নয়। মেসি প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ফেলেন। তিনটি সুন্দর গোল করে দর্শকদের পাল্টা রিটার্ন গিফট দিতে ভুললেন না মেসি। এটাই তো মেসি ম্যাজিক।

মেসি

মেসির যুব ফুটবলে হাতেখড়ি গ্রান্ডোলি ক্লাবে। ১৯৯২-৯৫ পর্যন্ত সেখানে খেলেছেন তিনি। ১৯৯৫-২০০০ পর্যন্ত মেসির ক্লাব ছিল এই ওল্ড বয়েজই। এরপরই স্পেনে চলে যান মেসি। বদলে যায় তাঁর ফুটবল জীবন।বিশ্বজয়ী হওয়ার পর প্রথম জন্মদিন। এবারের জন্মদিনটা শুধু মেসির কাছেই নয়, বিশ্ব জুড়ে কোটি কোটি তোমার ফ্যানেদের কাছে স্পেশাল। জন্মদিনের রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন লিও মেসি। এভাবেই ম্যাজিশিয়ানের পায়ের জাদু দেখে যেতে চান তাঁর ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+